‘ভুল পথে হাঁটবেন না’
স্টাফ রিপোর্টার : সরকারকে ‘ভুল পথে না হাঁটার’ আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সরকারের ভালো কাজে সহযোগিতা করবে।
তবে কোনো ভুল বা দেশবিরোধী কাজ হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিকভাবে তার বিরোধিতা করা হবে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মেজর (অব.) বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানকে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, আজকাল সরকারের প্রধানমন্ত্রীও তার দলের কিছু মন্ত্রী-এমপির সঙ্গে সুর মিলিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে ‘গুপ্ত’ বলছেন। একজন দায়িত্বশীল পদে থেকে এ ধরনের কথা বলা মানায় কি না, সেই প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ২০-২২ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াত একসঙ্গে ছিল। চারদলীয় জোট, ১৮ দলীয় জোট ও ২০ দলীয় জোটে একসঙ্গে আন্দোলন হয়েছে।
তখন জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলা হয়নি। এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পর আওয়ামী লীগের ভাষায় জামায়াতকে ‘রাজাকার’, ‘স্বাধীনতাবিরোধী’ ও ‘গুপ্ত’ বলা হচ্ছে।
জামায়াতের এ নেতা বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের সময়ও জামায়াতের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ছিল। পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন আন্দোলনেও দুই দল একসঙ্গে রাজপথে ছিল। তাই এখন সেই রাজনৈতিক ইতিহাস ভুলে গিয়ে জামায়াতকে নতুন করে যেভাবে আখ্যায়িত করা হচ্ছে, তা প্রশ্ন তৈরি করছে।
গোলাম পরওয়ার বলেন, আপনারা যদি জামায়াতকে ৭১-এর বিভিন্ন ট্যাগ দিতে থাকেন, তাহলে এর রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের ওপরই পড়বে। জাতিকে বিভক্ত করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ও বিমানবন্দরের ঘটনার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্যকে বিমানবন্দরের ঘটনার মামলায় গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে এবং রিমান্ড দেওয়া হয়েছে। আমরা এ মামলা প্রত্যাহার, রিমান্ড বাতিল ও তার মুক্তির দাবি জানাই।
বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলা একজন নাগরিকের অধিকার উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরে লাগেজ, পানি ও ট্রলি না পাওয়াসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ হয়েছিলেন। এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত চাওয়া অপরাধ হতে পারে না।
আখতারুজ্জামানকে হেলমেট পরানো নিয়েও প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, তিনি কোনো দুর্ধর্ষ অপরাধী নন। তিনি নিজ বাসা থেকে পুলিশের সঙ্গে এসেছেন। তাহলে কেন তাকে হেলমেট পরানো হলো, সেই প্রশ্নের জবাব দিতে হবে।
তিনি বলেন, মেজর আখতারুজ্জামান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব, হাইকোর্ট ও মৎস্য ভবন প্রদক্ষিণ করে।
(ওএস/এএস/অক্টোবর ০৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ভুল পথে হাঁটবেন না’
- রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
- ‘অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা’
- টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে কক্সবাজার ভ্রমণ সম্পন্ন
- দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর
- পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের সময় বেঁধে দিলেন শামা ওবায়েদ
- শেষ হলো পঞ্চগড় সদর উপজেলার ৫ম স্কাউট সমাবেশ
- রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
- বেনাপোলে পাকবাহিনীর সহযোগী ২ জন মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে
- ‘জেমস ভাই, আপনি আমাদের এক বিশাল বটবৃক্ষ’
- ‘যারা অপরাধী তাদের বিরুদ্ধে নিউজ করুন, তাদের মুখোশ উন্মোচন করে দিন’
- আশাশুনির জলমহলের ইজারা আবেদন বাতিলের দাবি
- ময়মনসিংহে রাজিব পরিবহনে নিহতদের দাফন সম্পন্ন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুলটি অস্তিত্ব সংকটে
- কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
- সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে কলেজ ছাত্র খুন
- শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ দিনের ছুটি আসছে
- ‘তাঁত-পাটপণ্যসহ সম্ভাবনাময় খাতগুলোর বিকাশে সরকার কাজ করছে’
- ‘দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই’
- ‘বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো’
- ‘এশিয়ান গেমস থেকে রিজাইন করলাম’
- বিদায়ী ম্যাচ খেলতে পরিবার নিয়ে আর্জেন্টিনায় পৌঁছেছেন মেসি
- জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
- খেজুরের শুল্ক কমানোর ঘোষণা আসতে পারে এ সপ্তাহে
- সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- পাছে লোকে কিছু বলে
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- চাঁদপুরে বোরো ধান কাটায় ব্যস্ত কৃষক, লক্ষ্যমাত্রা পৌনে ৩ লাখ মেট্রিকটন
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ভালুক ও মৌমাছির গল্প
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
-1.gif)








