E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকা টু খুলনা লং মার্চ পেছাল ১১ দলীয় ঐক্য 

২০২৬ অক্টোবর ০৫ ১৫:২১:৪৭
ঢাকা টু খুলনা লং মার্চ পেছাল ১১ দলীয় ঐক্য 

স্টাফ রিপোর্টার : ঢাকা টু খুলনা লং মার্চের দিন পিছিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১০ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা লং মার্চ কর্মসূচি পালন করবে জোটটি।

এদিন সকাল ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে লং মার্চ শেষ হবে।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জোট নেতারা। লং মার্চে নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ঢাকা টু খুলনা লং মার্চের দিন পিছিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আগামী ১০ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা লং মার্চ কর্মসূচি পালন করবে জোটটি। এদিন সকাল ৭টায় রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে এবং কুষ্টিয়ায় সমাপনী সমাবেশের মাধ্যমে লং মার্চ শেষ হবে।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বশীলদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জোট নেতারা। লং মার্চে নেতৃত্ব দেবেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

বৈঠকে লং মার্চ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

আগামী ৩১ অক্টোবর শনিবার গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি রোধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে এই লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য।

বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল এমপি, মো. সেলিম উদ্দিন ও ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, কামাল হোসেন এমপি প্রমুখ।

গত ৬ আগস্ট ঢাকায় মহাসমাবেশসহ চার বিভাগে লংমার্চ ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। ঘোষিত সূচি অনুযায়ী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লং মার্চ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লং মার্চ হওয়ার কথা ছিল। এখন ঢাকা-খুলনা লং মার্চের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর করা হলো।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০২৬)

পাঠকের মতামত:

০৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test