E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত ইশরাক হোসেন

২০২৬ অক্টোবর ০৬ ১৩:৩৪:৪৫
দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত ইশরাক হোসেন

স্টাফ রিপোর্টার : দল প্রয়োজন মনে করলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন, আবার দল অন্য কাউকে প্রার্থী করলে তাকেও জয়ী করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

রবিবার (৪ অক্টোবর) মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার সময় অনেক রাস্তা অর্ধসমাপ্ত ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেক ঠিকাদার চলে যাওয়ায় কাজগুলো আটকে যায়।
বেশির ভাগ রাস্তার কাজ এরই মধ্যে শেষ হয়েছে, কিছু জায়গায় ফিনিশিং চলছে।

যানজট ও অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে ইশরাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং সংশ্লিষ্টদের নিয়ে কমিটি করে কাজ করছেন।
শুধু নীতিমালা করলেই হবে না, তা বাস্তবায়নও করতে হবে। প্রয়োজনীয় এলাকায় জোনভিত্তিক সীমিতসংখ্যক রিকশা চলাচলের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

সিটি করপোরেশনের সক্ষমতা নিয়ে তিনি বলেন, ঢাকায় প্রায় তিন কোটি মানুষ বসবাস করে। তাই সিটি করপোরেশনকে দোষারোপ না করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা কাজ করছেন।

ইশরাক বলেন, ঢাকায় সাতটি মন্ত্রণালয়ের অধীনে ৪০টির বেশি সেবাদানকারী সংস্থা কাজ করে। সমন্বিত পরিকল্পনার অভাবে নগরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

মেয়র নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, দল প্রয়োজন মনে করলে তিনি মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। আবার দল অন্য কাউকে প্রার্থী করলে তাকেও জয়ী করতে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৬)


পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test