‘উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না’
স্টাফ রিপোর্টার : দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতির বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত ‘বাংলাদোশি জাতীয়তাবাদ’ এমন একটি বাগান, যেখানে বিভিন্ন রঙের ও জাতের ফুল একসঙ্গে ফুটে থাকে এবং সেই বাগানে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্থান পুরোপুরি সংরক্ষিত রয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না। উৎসবের সর্বজনীন আহ্বান সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে এবং ভাই ভাই হিসেবে একসঙ্গে বাঁচার অনুপ্রেরণা জোগায়। সমাজে বিদ্যমান অসত্য ও দানবীয় শক্তিকে বিনাশ করে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠাই দুর্গাপূজার মূল মর্মবাণী।
সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস যার যার ব্যক্তিগত হতে পারে, কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসেবে অধিকার সবার সমান। প্রতিটি মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারে, তা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
বিএনপি সরকারের বিভিন্ন পদক্ষেপ ও প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে পূজার ছুটি বৃদ্ধি, পূজা মণ্ডপগুলোতে বরাদ্দ বাড়ানো এবং পুরোহিত ও সেবায়েতদের জন্য সম্মানীর বিষয়টি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের হাজার বছরের আবহমান সংস্কৃতি ও সম্প্রীতির ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে রিজভী বলেন, আমরা শত শত বছর ধরে একই পোশাক, একই ভাষা ও লোকজ সংস্কৃতির অংশ হয়ে মিলেমিশে বসবাস করছি। এ দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্যকে বিনষ্ট করার জন্য দেশি-বিদেশি নানা চক্রান্ত হতে পারে, তবে ধর্মপ্রাণ ও অসাম্প্রদায়িক জনতা তা কখনো সফল হতে দেবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ পাল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা।
(ওএস/এএস/অক্টোবর ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘উৎসব কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ থাকে না’
- দিনাজপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- বিশ্বজুড়ে বাড়ছে খাদ্যের দাম, সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা
- বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ‘নিশি’
- হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের
- জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ‘ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য’
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
- মুক্তিবাহিনী কামালপুরে অবস্থানরত পাকসেনাদের বিরুদ্ধে দু:সাহসিক অভিযান চালায়
- নূরানী তালী'মুল কোরআন বোর্ডের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা
- উত্তরের তিন জেলায় ১৫১ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ২৩ প্লাটুন বিজিবি
- শামীম হত্যায় গ্রেপ্তার ফজলুল হক আমিনীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সালথায় যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণায় আনন্দ মিছিল
- সালথার বড়দিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
- ‘মাদকসেবীরা রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে’
- বনলতা এক্সপ্রেস থেকে ৮৬ লাখ টাকার হেরোইন উদ্ধার
- ব্রিজের মুখ ভরাট করে সরকারি জমি দখল
- নাব্যতা সংকটে শিমুলিয়া ঘাটের পর্যটন ব্যবসায় ধস
- শিক্ষিত বেকার বাড়ছে: কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি
- বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি
- বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন
- গোপালগঞ্জে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে একজনের মৃত্যু
- চেয়ারম্যানের জুয়ার আড্ডায় টাকা লেনদেনের ভিডিও ভাইরাল
- নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে দিলেন যুবদল নেতা নুরুল ইসলাম
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- কুমিল্লায় বিএনপির সমাবেশ শুরু
- তজুমদ্দিনে ১৬ দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের সক্রিয়তা কার্যক্রম উদ্বোধন
- যখন আমি যুদ্ধে গেলাম
- ভৈরবে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিশেষ কৃতিত্বের জন্য শিশু কিশোরদের সংবর্ধনা
- স্বাক্ষী নেই-দলিল নেই, দখলদারের শক্তিতে উত্তরাধিকারীরা বঞ্চিত
- বৃষ্টির ছড়া
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- মহাদেবপুরে সড়কে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বাদল রহমান এর একগুচ্ছ কবিতা
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
-1.gif)








