‘মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই’
স্টাফ রিপোর্টার : সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন এবার মাদক নির্মূলের কাজে হাত দিতে চান। সেকারণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ কার্যক্রম এগিয়ে নিতে একটি সংগঠন গড়ে তোলার কথা জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) বেলার ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে একথা জানান তিনি। ইশরাক হোসেন লেখেন, ‘প্রিয় ঢাকা-৬-এর বাসিন্দাগণ, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম এগিয়ে নেব, ইনশাআল্লাহ। এই লক্ষ্য অর্জনে এখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে এবং তাদের সহযোগিতা নেবে। আমাদের এই অত্যধিক ঘনবসতিপূর্ণ এলাকায় জনগণ সম্পৃক্ত না হলে কোনো একটি সংস্থার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়।’
তিনি লেখেন, ‘এই লক্ষ্য অর্জনে কাজ করার পাশাপাশি আমরা চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিও প্রতিরোধের আওতায় আনতে পারব। আমরা থানা-পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করব। কিছু পত্রিকা, তাদের ফেসবুক পেজ ও অনলাইন মাধ্যম এবং অন্য কিছু গণমাধ্যম আমাদের এই উদ্যোগ বানচাল করতে চাইবে। সঙ্গে থাকবে যারা এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত। একসময় তারাই বিলুপ্ত হয়ে যাবে; আমরাই সফল হব, ইনশাআল্লাহ।’
তিনি আরও লেখেন, ‘আমি এলাকাবাসী ও ভোটারদের আশ্বস্ত করছি, আল্লাহ প্রদত্ত মৃত্যু ছাড়া কোনো দালাল মিডিয়া গ্রুপ অথবা অপরাধীরা আমাকে থামাতে পারবে না। এই মিডিয়া আমাদের দেশকে বিকলাঙ্গ করে রাখতে চায়। তাই তাদের বর্জন করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক নতুন প্রজন্মকে নিয়ে নতুন ধারার মিডিয়া গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
সোমবার (১৯ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইশরাক হোসেন। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া এলাকায় রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন। এসময় তার হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। তার নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
(ওএস/এএস/অক্টোবর ২১, ২০২৬)
পাঠকের মতামত:
- আরাধনা শেষে দেবী দুর্গার বিদায়
- হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগারওয়ালার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন
- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’
- সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০
- রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেফতার ৫১৮
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- ‘মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই’
- ‘বাপ্পারাজ ভাই, আপনাকে স্যালুট’
- ‘মেসির চেয়ে যিশুর সঙ্গে আমার জুটি অনেক ভালো’
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু নিহত
- নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি
- খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর
- ‘জনগণের আস্থা অর্জন করতে হবে, মনোনয়নই শেষ কথা নয়’
- মনোহরদি ও কাপাসিয়ায় মুক্তিবাহিনীর আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ধর্মীয় ভাবগাম্বীর্যে মধ্য দিয়ে ধামরাইয়ে মহানবমী পূজা অনুষ্ঠিত
- চেয়ারম্যান প্রার্থীর শোডাউন ও পূজা মন্ডপ পরিদর্শন
- মা ইলিশ রক্ষায় লৌহজং ও শ্রীনগরের পদ্মায় ১৮ জেলের জেল জরিমানা
- ‘আ.লীগকে ফেরার পথ করে দিচ্ছে সরকার’
- পাংশায় মহাসমারোহে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত
- সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছগাছালি ও বেড়া ভাংচুর
- ক্ষিতিশ মণ্ডল হত্যা, নিরাপত্তাহীনতার কথা জানালেন পরিবারের সদস্যরা
- নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত
- আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান
- শৈশবের পূজার স্মৃতিতে আজও ডুব দেন অপু বিশ্বাস
- গাছেই নষ্ট হচ্ছে একসময়ের জনপ্রিয় দেশি খেজুর
- ভৈরবে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরও এক মর্টারশেল উদ্ধার
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুটি লঞ্চের সংঘর্ষ, নিহত ৪
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল মিয়ার মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক
- সেনাসদ্যসের বৈঠক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় তোলপাড়, ঘটনা সাজানো দাবি করে মানববন্ধন
- নবীনগরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক কারাগারে
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- ‘জনগণের আস্থা অর্জন করতে হবে, মনোনয়নই শেষ কথা নয়’
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- পীযূষ সিকদার’র কবিতা
- সাতক্ষীরা-খুলনার শূন্য রেখায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
-1.gif)








