E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে’

২০২৬ অক্টোবর ২৫ ১৩:২৩:২১
‘নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে’

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচনের পর আমরা আশা করেছিলাম এবং বারবার শুনেছিলাম, সবকিছু ঠিক হয়ে যাবে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখছি, পরিস্থিতি আগের চেয়ে আরও সংকটজনক হয়ে উঠছে।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর উত্তরায় লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সরকার ক্ষমতায় আসার পর সাত থেকে আট মাসের মধ্যে নিত্যপণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে, বিদ্যুতের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। সবচেয়ে কম সময়ে জ্বালানির দাম সবচেয়ে বেশি বাড়ানোর রেকর্ড গড়েছে সরকার।

তিনি বলেন, মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করতে হবে। এসব সমস্যা সমাধানে সরকারের পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। দায়িত্ব পালনে অবহেলা রয়েছে। সরকার ও তাদের সন্তানরা বিভিন্ন ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলেও মানুষের দুর্ভোগের প্রতি তাদের কোনো ভ্রূক্ষেপ নেই।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের বর্তমান সংকট, মানুষের দুর্ভোগ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করবে।

আসিফ মাহমুদ জানান, গণবিক্ষোভ কর্মসূচি সামনে রেখে সারা দেশে গণসংযোগ শুরু হয়েছে। ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে তাদের দুর্ভোগের কথা শোনা হবে। পাশাপাশি এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করা হবে। সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শেষে আগামী শুক্রবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০২৬)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test