E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন’

২০২৬ অক্টোবর ২৮ ১৫:৩০:৪৫
‘উপ-নির্বাচনে ইসির পরীক্ষা হবে, ব্যর্থ হলে আন্দোলন’

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদলঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নির্বাচন কমিশনের বাস্তব পরীক্ষা হিসেবে দেখছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবারের ভোটে কমিশনের দেওয়া আশ্বাসের প্রতিফলন না ঘটলে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধিদল; সেখানে তারা এই বক্তব্য তুলে ধরে।

সভা শেষে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় সমন্বয়ক এএইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ কথা জানান।

জামায়াতের এই নেতা জানান, উপ-নির্বাচন ও আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর আগেও নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে উপ-নির্বাচন নিয়ে কিছু অভিযোগ দিয়েছিলেন। সেসবের কিছু বিষয়ের ব্যবস্থা নেওয়া হলেও বড় অভিযোগগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি।

আজকের বৈঠকে নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে। কিন্তু কাল (বৃহস্পতিবার) ভোটের মাঠে যদি বাস্তবতার সঙ্গে এ আশ্বাসের মিল না পাওয়া যায়, তাহলে ধরে নেবো এটি ছিল আইওয়াশ- বলেন তিনি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরীক্ষা হবে, মন্তব্য করে তিনি বলেন, আশা করছি নির্বাচন কমিশন স্বাধীনভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে ১১ দলীয় জোটের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে।

সারাদেশে আন্দোলন জোরদার হবে।হামিদুর রহমান জানান, তারা নির্বাচন কমিশনের কাছে চার দফা দাবি তুলে ধরেছেন। সেগুলো হলো ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েন করা, সেখানকার সদর আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা, আচরণবিধি লঙ্ঘনের সব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া এবং ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে কেন্দ্রীয়ভাবে তার মনিটরিং এর ব্যবস্থা করা।

(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৬)




পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test