E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

২০২৬ অক্টোবর ৩০ ১৩:৫৩:২৬
শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাত আবদুল্লাহর

স্টাফ রিপোর্টার : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচির ঘোষণা দেন।

ভিডিওবার্তায় তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিরাপত্তাহীনতা ও আইনের শাসনের অভাবসহ নানা সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠা ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের লড়াই অব্যাহত থাকবে। এ কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)





পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test