‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কোনো ব্যক্তিগত ও দলীয় দাবি নিয়ে রাস্তায় নামিনি। যে দাবিগুলো করা হয়েছে সব জনগণের দাবি। আমাদের আগের দুটি লংমার্চ জনগণের সহযোগিতায় সফল হয়েছে। আমাদের সাত দাবির মধ্যে মূল দাবি হলো গণভোটের গণরায় বাস্তবায়ন করা। যদি এ দাবি আদায় হতো তাহলে বাকি ছয়টি দাবি মাথাচাড়া দিতো না। ”
তিনি বলেন, “বিএনপি সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে, আশাহত করেছে। বিএনপি যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না করে তাহলে চড়া মূল্য দিতে হবে। বিএনপি অতীত থেকে শিক্ষা নেয়নি বরং, তারা নতুন নতুন জঞ্জাল সৃষ্টি করছে।”
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “অতীতে যারা দাসত্ব স্বীকার করেছে, তারা তাদের পরিণতি ভোগ করছে। আমরা পরিস্কার বলে দিচ্ছি, আপনারা আমাদের দাবি মেনে নেন। গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। দাবি আদায় করে আমরা ছাড়ব।”
যুব সমাজের উদ্দেশ করে তিনি বলেন, “তোমরা কারো ছলনায় কান দিও না। আরেকটি বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।” জনগণের দাবি আদায়ে তিনি জনগণকে লংমার্চ সফর করার আহ্বান জানান।
এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেন, “আমরা চাই দেশটা ভালোভাবে চলুক। সিস্টেম ভালো না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। এ সরকার ক্ষমতায় আসার পর জেলা, সিটি করপোরেশন, বিভিন্ন করপোরেশন এখন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেখান থেকে সমস্ত টেন্ডার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ”
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, “আমরা জুলাই বিপ্লবের প্রতি আমাদের কমিটমেন্ট পুনর্ব্যক্ত করছি। আমরা জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসছি। সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে গাদ্দারি করছে, জনগণকে অসম্মান করছে। ”
তিনি সতর্ক করে বলেন, “গণভোট অবৈধ হলে এ সরকার ও সংসদও বৈধ হতে পারে না। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তেল-গ্যাস সংকটে জনগণের নাভিশ্বাস উঠেছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েছে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “বিএনপি ভুল পথে পা বাড়িয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে। সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধন কমিটি করে সরকার একদলীয় শাসনের পথে হাঁটছে।”
জামায়ামের নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলনা আব্দুল কাইয়ুম ছোবহানী, জাগপা সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ডা. মোস্তাফিজুর রহমান ইরান,জামায়ামের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি মোহাম্মদ সেলিম উদ্দিন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ও ডাকসু ভিপি সাদিক কায়েম।
উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টার দিকে লংমার্চের বহর খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে রওনা দেয়। পথে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়; খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে লংমার্চের বহর। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও লংমার্চ রুটের বিভিন্ন স্থানের গণজমায়েত স্থলে অনানুষ্ঠানিক বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ। রাস্তার দুধারে দাঁড়িয়ে স্থানীয় সংগঠনের ১১ দলের নেতাকর্মীদের দেয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৬)
পাঠকের মতামত:
- হানিফের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই যোদ্ধাদের দেওয়ার নির্দেশ
- ‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে’
- মধ্যরাতে শুরু হচ্ছে জাটকা শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা
- সাগরে সুস্পষ্ট লঘুচাপ, টানা ৩ দিন বৃষ্টির আভাস
- সোনার দাম ভরিতে কমলো সাড়ে ৫ হাজার
- এইচএসসির খাতা চ্যালেঞ্জ শুরু রবিবার
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ফিফার পর এবার টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
- যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত
- বিশ্বকাপের ফাইনাল নিয়ে ষড়যন্ত্র তত্ত্বে হাসি পায় মার্তিনেসের
- দুর্নীতি, মাদক ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানে এমপি হারুন-অর-রশিদ
- শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- গোয়ালন্দে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হামলায় নিহত ১
- ২নং সেক্টরে মুক্তিবাহিনী রাজাকারদের ওপর আক্রমণ চালায়
- পাবনায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
- মৌসুমের শুরুতেই বৈরী আবহাওয়ার কবলে দুবলার ১০ হাজার শুঁটকি জেলে
- ভোটের লড়াই শেষে জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে ফয়সল
- নড়াইলে চোরাই ৪টি ইজিবাইক ও মোটরসাইকেলসহ আটক ৩
- গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক সাফল্য
- গোপালগঞ্জে ৬ গুণী শিল্পী পেল সম্মাননা
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি আটক
- জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ মাগুরা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে প্রবাসীকে কুপিয়ে জখম
- শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা, প্রোগ্রামারদের ভূমিকা নিয়ে প্রশ্ন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
- লক্ষ্মীপুরে পর্নোগ্রাফি মামলায় ২৪ জনের কারাদণ্ড
- আদমদীঘিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় বাড়ল ব্যাংক ব্যালেন্সের শর্ত
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
-1.gif)








