E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে’

২০২৬ নভেম্বর ০৩ ১৫:২৭:৩৪
‘আ. লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে’

স্টাফ রিপোর্টার : রাজধানীর মাতুয়াইল মেডিক্যাল কলেজের সামনে মধ্যরাতে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং চলমান শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সহিংসতার অভিযোগ তুলে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে একের পর এক অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও বিরোধী দল নীরব ভূমিকা পালন করছে।
তার মতে, এমন পরিস্থিতিতে বিরোধী দলের নীরবতা নৈরাজ্য সৃষ্টিতে তাদের মৌন সমর্থনের ইঙ্গিত দিতে পারে।
তিনি লেখেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে বিরোধী দলকেও এর খেসারত চরমভাবে দিতে হতে পারে।

রাশেদ খাঁন আরো লেখেন, বিরোধী দল দেশের মঙ্গল চাইলে রাজপথে নেমে এসব কর্মকাণ্ড প্রতিহত করুক। তাহলেই বুঝব, আসলেই বিরোধী দল গণহত্যার বিচার ও অপরাধীদের গ্রেপ্তার চায়।

এ ছাড়া পতিত স্বৈরাচারীগোষ্ঠীর সঙ্গে জামায়াত ও এনসিপির কোনো আপস-মীমাংসা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)









পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test