‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
স্টাফ রিপোর্টার : সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকাকে দোষের মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের এই প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।
রবিবার (০৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে সরকারপ্রধান বলেন, আপনাদের প্রথম ও প্রধান পরিচয় আপনারা জনপ্রশাসনের কর্মকর্তা।
আপনাদের কাজ জনগণের সেবা করা। কোনো সহযোগিতার জন্য সাধারণ নাগরিক অফিসে এলে তারা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
এক্ষেত্রে প্রধানমন্ত্রী একটি ‘গোল্ডেন রুল’ স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘Treat others how you want to be treated’ অর্থাৎ আপনি অন্যের কাছ থেকে নিজের জন্য যেমন ব্যবহার প্রত্যাশা করেন, সেবা নিতে আসা মানুষের সঙ্গেও তেমন আচরণ করবেন।
বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসে ২৬টি ক্যাডার রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিষয় ও কর্মস্থল অনুযায়ী কাজের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু একটি সরকারের সার্বিক সফলতার জন্য ‘দক্ষতা, সততা এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন’ প্রশাসন জরুরি।
আইনের বিধিবদ্ধ নিয়মের মধ্যে থেকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান একটি উদাহরণ দেন। তিনি বলেন, কেউ ভুল আবেদনপত্র নিয়ে এলে তাকে শুধু ‘ভুল হয়েছে, ঠিক করে আনুন’ বলে ফিরিয়ে দেওয়াটা বেআইনি বা অন্যায় নয়। কিন্তু তাকে সুনির্দিষ্টভাবে ভুলটি দেখিয়ে কোথায় কার কাছে গেলে তা সংশোধন করা যাবে, সেই পরামর্শ দেওয়াটাই মানবিকতার বহিঃপ্রকাশ। দেশের জনগণ আপনাদের কাছে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও আশা করে।
পছন্দের পদে পদায়নের জন্য নীতি-নৈতিকতার সঙ্গে আপস না করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসনের প্রতিটি পদই রাষ্ট্র ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময় পছন্দের পদে পোস্টিং কিংবা প্রমোশনের জন্য কেউ কেউ নিজেদের পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে কম্প্রোমাইজ করেন। দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্ব। মনে রাখতে হবে, সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।
বর্তমান সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে এবং সেটি প্রশাসনের মাধ্যমেই করছে। কারণ, এই এজেন্ডা বাস্তবায়নের জন্যই জনগণ ভোট দিয়ে এই সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জাতীয় নির্বাচনের আগে দেওয়া নির্বাচনী ইশতেহার এখন জনগণের দলিল। জনগণের সেই ইশতেহার বাস্তবায়নের প্রশাসনিক কাজটি আপনারা আন্তরিকতার সঙ্গে করবেন, এটিই সরকারের প্রত্যাশা।
প্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা সবচেয়ে বেশি কার্যকরী বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা যদি আমাদের ঘরবাড়ি, অফিস-আদালত ও চারপাশ পরিচ্ছন্ন রাখি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন পরিবেশ ও দেশ গড়তে সক্ষম হবো।
(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ভুটানের সঙ্গে শ্রীলঙ্কার ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
- ‘অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে’
- ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে সরকার
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ৯০ দিনের মজুদের উদ্যোগ
- মুক্তিবাহিনী সিলেটে পাকসেনাদের কামারগাঁও ঘাঁটি আক্রমণ করে
- যশোরেশ্বরী কালীমন্দিরে মাকালীর মুকুট চুরির মামলা, শুনানি পিছিয়ে ১৯ জানুয়ারি
- কাপ্তাইয়ে ভাঙ্গামুড়া চেতনা বৌদ্ধ বিহারে ৫ম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
- ভোমরা বন্দর থেকে প্রতারণার মাধ্যমে ট্রাকভর্তি ১০ টন চাল আত্মসাৎ, গ্রেপ্তার ৪
- লৌহজংয়ে সমবায় দিবস উদযাপিত
- প্রকাশ্যে মিছিল করা নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সক্রিয় কর্মী গ্রেপ্তার
- যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু’র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মো: ফজলুল হক’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত
- সুন্দরবনের সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ দুইদিন পর উদ্ধার
- আগাম আমনের বাম্পার ফলনেও হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক
- বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিভাগের শ্রেষ্ঠ সমিতি
- নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়তে বিজ্ঞানের প্রয়োজনীয়তা
- জিটিভিতে ‘ভালোবাসি’ গানের গল্প শোনাবেন ওয়ালিদ, রিজভী ও অভী
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপি'র সমাবেশ-র্যালি
- ঈশ্বরদীতে এনপিসিবিএলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
- গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে
- সাত বছরে সড়ক দুর্ঘটনায় নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার
- পরীমণির বিরুদ্ধে আইনি নোটিস
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
- আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার
- বারো রকম বারো ছড়া
- নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
- ধান ক্ষেতে ধান দিয়ে জাতীয় পতাকা
- বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের প্রবেশ মুখে অবৈধ বাস কাউন্টার
- কৃষিতে আলো ছড়াচ্ছে আইপিএম প্রযুক্তি
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- গৌরনদীতে ক্যাশলেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বার্ষিক পুরস্কার বিতরণ
- ব্রেন টিউমারে আক্রান্ত ছেলেকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- আদালতে ‘মাই লর্ড’ সম্বোধন পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- জহির খান’র কবিতা
-1.gif)








