‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’
স্টাফ রিপোর্টার : সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলে না।
তবে অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও তার মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও লিখেছেন, গণ-অভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।
তার দাবি, দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না।
বরং সম্মিলিত সাইবার অ্যাটাকের মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থান প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, তিনি যখন একের পর এক তাদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছেন, তখন দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।
জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই তার কর্মকাণ্ডে দলটির মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।
পোস্টে বিশেষভাবে মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের দুই সংসদ সদস্যকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। এ কারণেই তারা পাগলের মতো উন্মাদ হয়ে তার বিরুদ্ধে নেমেছেন বলে দাবি করেন তিনি।
জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
তিনি লেখেন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশে না। তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে।
পোস্টে রাশেদ খাঁন বলেন, বিরোধীদল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, একটা সময় আসবে যখন মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না।
(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’
- সোনার দাম আরও কমলো
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো চতুর্থ দফায়
- ‘শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন’
- বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হওয়ার শঙ্কা
- রোনালদোকে সম্মান জানাতে পর্তুগালের অভিনব আয়োজন
- শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়’
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
- ‘সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা’
- ‘সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়তে চাই’
- ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের
- সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- রানীনগরে কমলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- শেরপুরে ফায়ার ফাইটার রনির রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- শেরপুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, কলেজ শিক্ষকসহ গ্রেফতার ২
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- মুকুটি আর কুকুটি
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
- ক্রেতার অধিকার
- ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ‘নির্বাচন অস্ট্রেলিয়া-উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে’
-1.gif)








