E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম

২০২৬ নভেম্বর ১৪ ১৮:৫০:৪৭
পিন্ডি কিংবা দিল্লি কারও দাসত্ব চাই না: আবদুস সালাম

স্টাফ রিপোর্টার : পাকিস্তান কিংবা ভারতের কারও দাসত্ব নয়, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করে চলবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

তিনি বলেন, আমরা পিন্ডিরও দাসত্ব চাই না, দিল্লিরও দাসত্ব চাই না। আমরা স্বাধীন দেশ হিসেবে স্বাধীনভাবে থাকতে চাই। কোনো দেশের নির্দেশনা বা কর্তৃত্বে বাংলাদেশ চলবে না।

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরা ও বিচার প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ‘আমরা তো বলিনি যে তাকে দেশে ফিরিয়ে আনতে চাই না। বরং আমরা তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। তিনি দেশে আসুন, বিচারের মুখোমুখি হোন। এত মায়ের বুক খালি করেছেন, বাংলাদেশের মানুষকে নিঃস্ব করেছেন, সবকিছু ধ্বংস করেছেন- এসবের বিচার হতে হবে না?’

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। বরং তারা চান, তিনি দেশে ফিরে আসুন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার মোকাবিলা করুন। কিন্তু তিনি পাসপোর্ট কেন চাইছেন, কেন অন্য দেশে যেতে চাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, সেটিও ভাবনার বিষয়।

ভারতের ভূমিকা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, ভারতও সম্ভবত শেখ হাসিনাকে আর রাখতে চাচ্ছে না। এ কারণে তাকে ট্রাভেল পাস বা পাসপোর্ট নিয়ে অন্য কোনো দেশে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নও রয়েছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। কারও জন্য প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাই না। তবে আমরা বড় ভাইসুলভ আচরণ চাই না। আমরা সমান আচরণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। এখানে কোনো দেশ ছোট বা বড় নয়। আমরাও স্বাধীন দেশ, ভারতও স্বাধীন দেশ।

আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেভাবে হস্তক্ষেপ করা হয়েছে, এখন আর সেই সুযোগ নেই। বাংলাদেশ স্বাধীনভাবে চলবে এবং নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করবে। কোনো দেশের নির্দেশনায় বাংলাদেশ পরিচালিত হবে না।

৭ নভেম্বরের চেতনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ নিজের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে চলতে চায়। পিন্ডি কিংবা দিল্লি- কারও অধীনস্থ হয়ে নয়, একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোঃ ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী নাগরিক দলের উপদেষ্টা সিনিয়র এডভোকেট এ কে এম আজিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জাবেদ ইকবাল, জাতীয়তাবাদী নাগরিক দলের সহ-সভাপতি মোঃ শাহীন, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মতিউর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান ফরহাদ, আলহাজ্ব মোঃ হানিফ মোল্লা, অধ্যক্ষ আসাদুজ্জামান, সাংবাদিক খন্দকার মাসুদ উজ জামান, মোঃ আলম, দ্বীন ইসলাম দেলু মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল বেপারী, মোঃ মহসীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আক্তার, মোঃ মোস্তফা কামাল মোস্তাক, মোঃ হুমায়ুন হাওলাদার, মোঃ ইলিয়াছ হোসেন পাটোয়ারী, মোঃ এনামুল হক এনাম, মোঃ ইয়াকুব সিকদার, মোঃ মিলন মিয়া, মোঃ ফয়সাল শেখ, সৈয়দ মোঃ হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক সৈয়দ মোঃ মাইনুদ্দিন মনির, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের হোসেন প্রমুখ।

(পিআর/এসপি/নভেম্বর ১৪, ২০২৬)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test