শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
স্টাফ রিপোর্টার : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দিল্লির সেবাদাস’ আখ্যা দিয়ে তাকে বাংলাদেশের নাগরিকত্ব না দিয়ে ভারতেই রেখে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একইসঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা থাকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা কেন পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাবেন? তাদের ওই সফরের ভিডিও কেন ধারণ বা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে, সেহেতু বন্দি হিসেবে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ নেওয়া কিংবা সীমান্ত পরিদর্শনের ব্যবস্থা করার দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ কাজে নানক, নাছিম ও মায়ারা কেন অংশ নিয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
এ প্রসঙ্গে তিনি আরও প্রশ্ন করেন, নানক, নাছিম ও মায়ারা কী ভারতের নাগরিকত্ব গ্রহণ করে দেশটির গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না। বরং এসব স্টান্টবাজির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে তাদের মার খাওয়ানো হতে পারে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা হয়তো শেষ চেষ্টা হিসেবে নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না, তা ভাবছেন। তবে এমন পরিস্থিতি কখনোই তৈরি হবে না বলে মন্তব্য করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার লোকজনও প্রস্তুতি নিয়ে পাহারা বসিয়েছেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তিগুলোর স্পষ্ট বক্তব্য হলো, ‘দিল্লির সেবাদাস’ শেখ হাসিনাকে ভারত নাগরিকত্ব দিয়ে নিজেদের দেশে রেখে দিক। তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাকে ফেরত পাঠালে তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
(ওএস/এএস/নভেম্বর ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে এসে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- বিজুলী আলোক
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- পাকাপাকি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








