‘জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
স্টাফ রিপোর্টার : জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “শুধু সাময়িক রাজনৈতিক সংকট মোকাবিলার জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানালে তা স্থায়ী হবে না। জনগণের আকাঙ্ক্ষা পূরণ, রাষ্ট্রের গুণগত পরিবর্তন এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের ভিত্তিতেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বীর মুক্তিযোদ্ধা মেজর এম এ জলীলের ৩৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সুশীল ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।
এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা শুধু ক্ষমতার পরিবর্তন ছিল না, বরং রাষ্ট্রের গুণগত পরিবর্তন ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করে সংস্কার পরিষদ গঠন করা হলে বিরোধী দল সরকারের উদ্যোগে সহযোগিতা করবে।”
তিনি বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল পায়নি। তরুণদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা, দলীয় বিবেচনার বাইরে নিয়োগ দেওয়া এবং আইনের দৃষ্টিতে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই স্বাধীনতার সুফল পাওয়া সম্ভব। মন্ত্রী-এমপি কিংবা তাদের আত্মীয়স্বজনের জন্য এক ধরনের বিচার এবং সাধারণ মানুষের জন্য আরেক ধরনের বিচার চলতে পারে না।” জুলাই আন্দোলনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ও ‘মেধার ভিত্তিতে নিয়োগ চাই’ এই দুটি দাবি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছিল বলেও উল্লেখ করেন জামায়াতের এই নেতা।
জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রসঙ্গ তুলে এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “অনেকে জীবন দিয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, কেউ কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। কিন্তু, শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত হয়নি। সামান্য কিছু ভাতা চালু হলেও তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। বিচারের দীর্ঘসূত্রতা আবারো বিচারহীনতার সংস্কৃতি ফিরিয়ে আনার আশঙ্কা তৈরি করছে।”
পতিত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে হামিদুর রহমান আযাদ বলেন, “বিভিন্ন ঘটনা ও বক্তব্যের মধ্য দিয়ে পতিত স্বৈরাচারকে বারবার আলোচনায় আনার সুযোগ তৈরি হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পর তাদের জামিন করানো এবং বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ছাড়িয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পুনর্বাসনের সুযোগ তৈরি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতিতে বিরোধী দলের সমালোচনা এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দায়মুক্তির প্রসঙ্গ বেশি গুরুত্ব পেয়েছে। যারা মানুষ হত্যা, অগ্নিসংযোগ, গুম ও খুনের সঙ্গে জড়িত, তাদের বিচার ছাড়া মতপ্রকাশের স্বাধীনতার নামে ছাড় দেওয়ার সুযোগ নেই।”
জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে এই নেতা বলেন, “বিরোধী দল হিসেবে তারা ঐক্যের আহ্বানকে স্বাগত জানান। তবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সেই ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। ক্ষমতার পরিবর্তন, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার পরিবর্তন কিংবা সংসদ সদস্যদের পরিবর্তনই জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল না। জনগণ রাষ্ট্রের গুণগত পরিবর্তন চেয়েছিল। সেই পরিবর্তন নিশ্চিত করতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।”
সংস্কার পরিষদ গঠন নিয়ে বক্তব্যে তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুটি ব্যালটে ভোট নেওয়া হয়েছিল। একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য। সংসদকে সংবিধান সংস্কারের পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হয়নি বলেই আলাদা সংস্কার পরিষদের প্রয়োজন হয়েছিল। গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের ১৮০ দিনের মধ্যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে সাংবিধানিক সংস্কার সম্পন্ন করার কথা ছিল।” কিন্তু, সেই ম্যান্ডেট বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, “এখন সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পথে হাঁটলে মৌলিক পরিবর্তনের সুযোগ সীমিত হয়ে যাবে। অতীতের বিভিন্ন সাংবিধানিক সংশোধনী আদালতে বাতিল হওয়ার উদাহরণ রয়েছে। তাই সংসদের এখতিয়ারের বাইরে থাকা মৌলিক সাংবিধানিক সংস্কারগুলো যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।”
প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “সংশোধনকেন্দ্রিক উদ্যোগ ও বিশেষ কমিটির মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না। অবিলম্বে সংস্কার পরিষদ গঠন করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হলে বিরোধী দল সহযোগিতা করবে।”
“ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে খুন, রাহাজানি, অবিচার ও অর্থনৈতিক সংকট থাকবে না; মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। বাংলাদেশকে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে”, যোগ করেন তিনি।
(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে’
- জীবদ্দশায় ৩ বার শয়তানকে দেখেছিলেন পোপ ফ্রান্সিস
- বাংলাদেশসহ ১৬ অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘মিস ইউনিভার্স’ বিজয়ী জেনিফার
- আবারও কমলো সোনার দাম
- তিন লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান, ৯ লাখ ২০হাজার টাকা জরিমানা
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








