‘পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে’
স্টাফ রিপোর্টার : ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রিজভী এসব কথা বলেন।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ সব সময় প্রস্তুত রয়েছে।
পোশাক খাতের শ্রমিকদের মজুরি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশের পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে, যা ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি।
তিনি জানান, পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা ও সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেড়েছে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে।
শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, নজরুল ইসলাম খানের পরামর্শ ও নেতৃত্বে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।
নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আমানউল্লাহ আমান ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি যোগ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা এবং সংগঠনকে শক্তিশালী করতে নতুন কমিটির নেতারা গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান এমপি, সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জ্বালাও পোড়াও করে আ. লীগ তাদের চরিত্রে ফিরেছে’
- ‘পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে’
- ২০২৫ সালে বিশ্বে ৪৭ হাজার নারী স্বজনের হাতে খুন হয়েছেন
- বকেয়া স্পন্সর অর্থ আদায়ে সমঝোতার পথে বাফুফে
- দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা
- শীতার্তদের জন্য ৪৬ কোটি ৬৬ লাখ টাকার কম্বল কিনবে সরকার
- ঢাকাসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান শক্তি’
- খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে ডিসি অফিসের সামনে মৌনবন্ধন
- লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি
- ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
- রংপুরে মুক্তিবাহিনীর দুর্নিবার গতির সামনে পাক হানাদাররা বেসামাল হয়ে পড়ে
- সাতক্ষীরায় শোডাউনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীসহ দুইজনের ফাঁসি
- শীতের আমেজে মুখর আদমদীঘির শাওইল তাঁতপল্লী, সুতার দামে হতাশ তাঁতিরা
- পাংশায় মাসব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী
- টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন সমন্বিত পরিকল্পনা
- ফেসবুকে অপপ্রচার রোধে গোপালগঞ্জে মতবিনিময় সভা
- ‘যে দলের নেত্রী সবাইকে ছেড়ে পালিয়েছে, সে নাকি আবার ফিরে আসবে’
- যৌন পল্লীতে আটকে রেখে দেহ ব্যবসা ও পৈশাচিক নির্যাতন, দুইজনের যাবজ্জীবন
- অভিনেতা সোহেল খানের জানাজা নিজবাড়ি রাজাপুরে সম্পন্ন
- চোখের আলো ফেরাতে ফরিদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
- টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির আরো ৬ নেতার পদত্যাগের ঘোষণা
- নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
- শকুন বিলুপ্তি রোধে সুন্দরবনে শুরু দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- স্বপ্না শাহ্ এর ওপর হামলা, দোষীদের শাস্তি দাবি সাংবাদিক সমাজের
- কচুয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ২
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- কালিয়ায় আ’লীগ ও সহযোগী সংগঠনের ১০ ‘বিদ্রোহী’ প্রার্থী বহিষ্কার
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- নীলফামারীতে ঝড়ের তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘অভিশাপ নয়, জনসংখ্যাকে আর্শিবাদে পরিণত করতে হবে’
- কয়েক কোটি টাকা নিয়ে পূবালী ব্যাংক ম্যানেজার উধাও
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- ‘জ্বালানি তেলে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার’
- দরপত্র ছাড়াই ইউনিসেফ থেকে কেনা হবে ইপিআই টিকা
- যশোর পৌরসভা নির্বাচন, আলোচনায় বিএনপি নেতা রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ট্রাফিক স্টপে অভিবাসীদের তল্লাশি ও আটকের নির্দেশ দিলেন ট্রাম্প
- বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধান ‘এআই ওয়াশিং মেশিন’
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২৬ নভেম্বর ২০২৬
- ‘পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে’
- ‘শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে’
-1.gif)








