বিএনপি 'একলা চলো' নীতিতে এগোচ্ছে
স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিএনপি 'একলা চলো' নীতিতে এগোচ্ছে। এককভাবে দলটি সভা-সমাবেশ, গণঅনশন ও লংমার্চ কর্মসূচি পালন করেছে। এমনি সর্বশেষ তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচিও বিএনপি প্রায় এককভাবেই পালন করে। শরিক দলগুলোকে এতে সম্পৃক্ত না করায় তারা ক্ষুব্ধ ও হতাশ।
গত ২২ ও ২৩ এপ্রিল তিস্তা অভিমুখে লংমার্চ কর্মসূচির দুই দিন আগে ১৯ দলের নেতাদের বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লংমার্চ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। কিন্তু শেষ বেলায় আমন্ত্রণ জানানোয় কর্মসূচিতে অংশ নেওয়ার ব্যাপারে অনাগ্রহ দেখান জোট নেতারা। অবশ্য দায়সারাভাবে জামায়াতসহ দু-একটি শরিক দল অংশ নেয়।
এছাড়া সর্বশেষ গত রোববার গুম, খুন ও অপহরণের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে এককভাবে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি। সেখানে জোটের কয়েক নেতা বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও জোটের কর্মী-সমর্থকদের দেখা যায়নি। এ নিয়েও জোটে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৫ জানুয়ারির নির্বাচনের পূর্বাপর আন্দোলনে দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। হামলা, মামলা, গুম, খুনসহ নানাভাবে ভিকটিম হয়েছে বিএনপি। তাই আপাতত দলকে আমরা এখন সুসংহত করার সিদ্ধান্ত নিয়েছি। এরই অংশ হিসেবে সংগঠন পুনর্গঠন করাসহ দলীয়ভাবে কিছু কর্মসূচি পালন করছি। জোটের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। জোট অটুট আছে, থাকবে। সময় মতো জোটবদ্ধ কর্মসূচিও দেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে জোটের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিএনপির অনাগ্রহের কারণেই জোটবদ্ধ কর্মসূচি হচ্ছে না। এজন্য বিএনপির একাংশই দায়ী। তারা জোটকে অকার্যকর করার চিন্তা-ভাবনা করছে। উপজেলা নির্বাচনে ফলাফল আরও ভালো হতো। কিন্তু জোটে সমন্বয় না থাকায় বেশকিছু উপজেলা হারাতে হয়েছে। জোটকে শক্তিশালী করতে 'স্টিয়ারিক ও কোর কমিটি' গঠন করার ঘোষণা দিয়েও বিএনপির অনাগ্রহের কারণে হয়নি। ১৯ দলে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদকে নেওয়ার আগে জোটের শরিক দলগুলোর মতামত নেওয়া হয়নি। এসব কারণে জোটের শরিক দলগুলোতে ক্ষোভ ও হতাশা বাড়ছে। বর্তমানে জোট অনেকটাই অকার্যকর বলেও মনে করেন তারা।
নেতারা আশঙ্কা প্রকাশ করেন, এভাবে বিএনপি একলা নীতিতে চলতে থাকলে শীঘ্রই জোটে বড় ধরনের বিভাজন স্পষ্ট হয়ে উঠবে।
জানা গেছে, সম্প্রতি জোটের এক নেতা এককভাবে বেগম জিয়ার সঙ্গে দেখা করতে যান। এ সময় তিনি জোটবদ্ধ কর্মসূচি দেওয়ার জন্য বিএনপি-প্রধানকে অনুরোধ করেন। বেগম জিয়া তাকে বলেন, দলের ভিতরে চাপ রয়েছে একক কর্মসূচি দেওয়ার। টানা তিন মাস আন্দোলন করে নেতা-কর্মীরা অনেকটা ঝিমিয়ে পড়েছে বলে জানান তিনি। তাই নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তা দূর করতে বেশ কয়েকদিন একক কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে জোটগতভাবে কর্মসূচি না দেওয়ায় বেশি ক্ষুব্ধ জামায়াত। তবে এই মুহূর্তে তারা জোট থেকে সরে আসবে না। জোটের কয়েকটি ছোট শরিক দলের নেতা অভিযোগ করেন, ১৯ দলীয় জোটে তারা নানাভাবে অবহেলার শিকার হয়েছেন। সভা-সমাবেশে তাদের বক্তৃতার সুযোগ হয় না। এ কারণে অনেকটা ক্ষুব্ধ হয়েই ন্যাপ ভাসানীর চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক জোট ছাড়েন। অবশ্য তিনি ক্ষমতাসীন দলের টোপে পা দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
(ওএস/এটি/মে ০৯, ২০১৪)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
-1.gif)







