‘বিএনপি নির্বাচনে আসতে বাধ্য’
স্টাফ রিপোর্টার, রংপুর : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিএনপি যতই না বলুক, তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনে না আসলে দলের নিবন্ধন থাকবে না। তাই বিএনপি নির্বাচনে আসতে বাধ্য।
শনিবার দুপুর ১২টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হাইকোর্টে গ্রিক মূর্তি সম্পর্কে এরশাদ বলেন, এই মূর্তি ইসলামী মুল্যবোধকে আঘাত করেছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন হাইকোর্টের ওই মূর্তি থাকা ঠিক না। এর আগেও সেখানে দাঁড়ি-পাল্লা মূর্তি ছিল। কিন্তু কী কারণে সেখানে গ্রিক মূর্তি স্থাপন করা হলো তা আমার বোধগম্য না। আমিও মনে করি ওই মূর্তি সরিয়ে ফেলা দরকার। মূর্তি না সরালে ইসলামি দলগুলো তো আন্দোলন করবেই। এখানে অন্যায় কিছু দেখছি না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর এবং ভারতের সঙ্গে সামরিক চুক্তিসহ বিভিন্ন চুক্তির বিষয়ে এরশাদ বলেন, সামরিক চুক্তির ব্যাপারে কোনো মন্তব্য করবো না। সামরিক চুক্তিতে কী কী বিষয় উল্লেখ করা আছে তা না জেনে কোনো মন্তব্য করা আমার ঠিক হবে না। তবে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে, তাদের দুই জনের ক্ষমতায় থাকাকালীন সময়েই তিস্তা চুক্তি করা হবে। সে কারণে আমি নিজেও মোদির আশ্বাসকে বিশ্বাস করতে চাই।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপা নেতা আব্দুর রউফ মানিকের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয়ার বিষয়ে জানতে চাইলে এরশাদ তার পাশে বসা মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দেখিয়ে বলেন, আমি অনেক আগেই তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। এর কোনো পরিবর্তন হবে না। তাছাড়া আগামী সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে। ফলে তার প্রার্থীই মেয়র নির্বাচিত হবেন।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ শেষে সড়ক পথে সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন এরশাদ। পরে পল্লী নিবাসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাঁচদিনের সফরে রংপুর গেছেন তিনি।
এ সময় রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াছীরসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/এপ্রিল ২২, ২০১৭)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু অংশ নিচ্ছে ৩৩৫ শিক্ষার্থী
- ফরিদপুর জেলা ছাত্রদল নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা
- ‘আমরা সবসময় ভালো কাজের পক্ষে, জনবিরোধী কাজের বিপক্ষে’
- সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
- কালিগঞ্জে জমি নিয়ে বিরোধে মা ও ছেলেকে পিটিয়ে জখম
- ‘নিরীক্ষার মান বজায় রাখতে সরকার আন্তরিক ও সচেতনভাবে কাজ করবে’
- ‘দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে’
- স্প্যানিশ ক্লাব কর্নেইয়ার মালিকানা কিনলেন মেসি
- ‘বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে’
- রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে দুই মাসের ছাড় যুক্তরাষ্ট্রের
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
-1.gif)








