রাসেল আশেকী’র কবিতা
আমাকে বলতেই হবে শান্তির কথা
আদম সিঁড়ির সন্তান হিসেবে
আমাকে বলতেই হবে শান্তির কথা।
যে মা দিশেহারা, যে বোন জুটিহারা
যে ভাই ঘরছাড়া, কিংবা ঘরে থেকেও অশ্রুগাথা
আমাকে বলতেই হবে তাদের কথা
আমাকে বলতেই হবে শান্তির কথা।
আমার বর্ণমালায় নাই কোনো শত্রুতা
নাই কোনো বৈরীতা
নাই কোনো হানাহানির উগ্রতা
কিংবা আগ্রাসনের দুরাত্মা!
স্ফটিক জলের অক্ষরে অক্ষরে
প্রাণিত আমার অন্তরভাষা
যেখানে সবার জন্য সমান উদার বন্ধুতা।
তবু, অশান্ত বিশ্বের ঊর্ধ্ব-নিম্ন চাপে
ফিলিস্তিন সিরিয়া জেরুজালেম
আল আকসার মতোই আমার দশা!
পরাধীন স্তম্ভের মতো অন্ধকারে ঘেরা
আমার স্বাধীনতা! যেখানে আমি শুধু
একরত্তি দিব্য আলোর প্রেরণা।
আমাকে বলতেই হবে শান্তির কথা।
এই বাংলার মাটি জল থেকে
পৃথিবীর দ্বারে দ্বারে ঘোরা
আমার আত্মার অভয়ম-লে
বসবাসরত যে কারোর চিৎকারে
নোয়াম চমস্কি বুঝবেন, অরুন্ধতী রায়
ভাববেন, জুলিয়ান এসেঞ্জ যেখানেই
থাকুন জানবেন, কেন আমি শান্তির জন্য
ক্রন্দনরত মানবজাতির ছবি!
কেন আমি ভাষার জন্য রক্ত দেওয়া
দ্বিখণ্ডিত বাঙালি!
আমার গায়ে এখনো সেই কষ্টসহিষ্ণু
শ্রমিকের পোশাক, মাথায় সেই অদৃশ্য
ভাষার মুকুট, কণ্ঠে সেই ঘরে ফেরা সত্য
আমি দেখতে পাচ্ছি সেই শিশুর মুখ
যার গগনবিদারী আর্তনাদে
বিষণ্ন ব্যাকুল আজ ঈশ্বরের অসীমতা
তবু আমরা কী দারুণ নীরব, একা!
যেন ঈশ্বর এসে করে যাবেন
মানুষের ফয়সালা!
সক্ষম মানুষের এমন নীরবতা
আমাকে প্রশ্নবিদ্ধ করে আমি মানুষকি-না!
কেননা, মানুষের মধ্যে কখনোই
বিভেদ সৃষ্টি করেনি মানুষ
বরং তার মনের মধ্যে ঢুকে
যত বিভেদ সৃষ্টি করেছে
লোভের পুত্র লালসা
আর ক্ষোভের পুত্র হিংসা!
ঘৃণা থেকেই যাদের উত্থান আর পতনযাত্রা!
এ প্রশ্ন থেকেই
ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বে
ধর্ম-অধর্মের যুদ্ধে
প্রকম্পিত বাতাসের ঘূর্ণিপাকে
স্বচ্ছ জলকে রক্তলাল হতে দেখেছি বহুবার।
পৃথিবীর কোথাও এমন দৃশ্য দেখতে চাই না আর।
বরং মানুষের মনের ময়লা পরিষ্কারে
রক্তপাতহীন নৈতিক বিশ্বশান্তির প্রয়োজন আজ।
এই যদি সত্য
আর সত্য যদি জগতের শ্রেষ্ঠ ভাষা
তবে সোচ্চার হওয়ার এমন সময়ে
আমরা কেউ চুপ থাকতে পারি না
কেউ আগুনের মধ্যে ঘুমাতে পারি না
প্রিয়তমার কোলে বসে শুনতে পারি না
শিশুর কান্না--যে শিশু ঈশ্বরকে
বলে দিয়েছে নৃশংসতার সব কথা!
আর, মনকেও ছেড়ে দিতে পারি না
অন্ধ খেয়ালের ধাঁধায়
ভুলে মানুষজাতির সুদীর্ঘ পরীক্ষা
আর শান্তির প্রার্থনা।
তখন আমাকে বলতে হয় শান্তির কথা
বলতে হয় সেই মা’র কথা, যে মা আজো
কায়মনে চান সন্তানের প্রাণভিক্ষা!
তবু অভয়, এ বিশ্বে একজন সৎলোক
থাকলে সত্য থাকবে, একজন শান্তিপ্রিয়
থাকলে শান্তি থাকবে, একজন প্রেমদূত
চাইলেই সব কঠিন সহজ হয়ে যাবে
একজন বিশ্ববন্ধু দাঁড়ালেই সব যুদ্ধ বন্ধ হবে
পাখির কণ্ঠেও ধ্বনিত হবে
যুদ্ধ থামাও জীবন বাঁচাও
তখন অনাবৃত বৃক্ষের মতো
সারি সারি দাঁড়াবে মানব সন্তানেরা
শান্ত সমাধিও ফিরে পাবে প্রাণ
চোখের মণিতে হাসবে জীবন।
আর যারা মহাকাল মগজের
ভাঁজে ভাঁজে, পৃথিবীর পথে পথে
চোখের জলে গায় মহান বন্ধুর গুণগান
তারাও বাঁধবে শুভ মানুষের জয়গান।
আর যারা মনে প্রাণে আজীবন
কাঙাল হয়ে ঘোরে ফাও খাওয়ার
সুবিধা নেওয়ার ক্যানভাসে ক্যানভাসে
ফাঁপা পাণ্ডিত্যের তোষামোদি ভাষায় ভাষায়
তারাও ফিরবে সুপথে, সুকর্মে।
এ মুহূর্তে আমার দিকে কেউ
গিবতের বান ছুড়লেও
প্রশংসার গান গাইলেও
আমি সেই ভাষাভূমির পুত্রসেনা
নিই না কারো নিন্দা, নিই না প্রশংসা
নিই না দিই না কোনো কুমন্ত্রণা।
জানি, পৃথিবীর মানুষেরা
এখনো ভালোবাসে মনপাগল প্রেমিকের আত্মা।
এ দুনিয়ায় আমি তাদের একজন ছাড়া আর কেউ না।
ভয় পেও না সজীবাত্মা, ভয় পেও না বিশ্বসভা
মানুষকেই করতে হবেমানুষ্যত্বের ফয়সালা।
কেননা, এ পৃথিবী মানুষের হাসি-কান্নার সমান
একটি শিশুর কান্নায় কেঁদে উঠে
সারেজাহান, একটি মেয়ের হাসির দৃশ্যে
হাসতে থাকে জমিন থেকে আসমান।
তবু আমরা ভায়ে-ভায়ে ফ্যাসাদে বিবাদে
অপমানে হারাই নিজেদের আত্মসম্মান
ভুলে এ পৃথিবীর সবাই একই মা’র সন্তান।
তখন আমাকে রক্ষা করতে হয় কলমের
মর্যাদা, রক্ষা করতে হয় কালির পবিত্রতা
আর বলতে হয় শান্তির কথা।
যেখানে আমি একটি আলোর ইমেজ ছাড়া
কিছুই না যে শান্তির অপেক্ষায় দাঁড়ানো
এক মানবাত্মা যার বুকে লেখা
ক্ষমা আর ভালোবাসা
আমি ফের দেখতে পাচ্ছি জমিনের গায়ে
একটি সাদা আসমান
আর অনুভব করছি মহান শান্তির উত্থান।
যার মর্মভাষা সারা পৃথিবীর দ্বারে দ্বারে
ঘোরা এক অন্তরাত্মার শান্তিপ্রার্থনা
আর শান্তির দরজা খোলা।
পাঠকের মতামত:
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- কর্ণফুলী ঘাটের অসাবধানতা কেড়ে নিল ফুটফুটে শিশুর প্রাণ
- টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী নিহত
- চাটমোহরে বিএমডিএ চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
- গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম কমিটি পুনঃগঠন
- টেলিযোগাযোগ আনবে সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বিশ্ব
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
-1.gif)








