বদরুল হায়দার’র ৩টি কবিতা
ডিজিটাল হাটে
ডিজিটাল হাটে তোমাকে ভালোবাসাটা কষ্টকর।
মন খেলাপীর আল্টিমেটামে কোন্দল পুর্নবহালের
হুশিয়ারি। তুমি দ্বৈত প্রেমের আন্তঃকলহে লঙ্ঘিত করো
হৃদয়ের তদন্ত প্রক্রিয়া।
যৌথ শান্তনার ঘোষিত শাসনে তুমি ওয়াইফাইতে
নিয়ন্ত্রণ করো প্রেমের কবিতা। ওয়াগন ভরা
দুঃখ বরাত নিয়ে বিপদজ্জনক করো রসিকতা।
বিকেন্দ্রীকরণে মনের দি¦গুণ বিভাজনে তুমি
নিখোঁজ স্বপ্নের স্মৃতিযানে টানো সুযোগের র্যাংকিং
আমি ভালোলাগা বয়কটে হারিয়েছি
প্রেমিকের দিল খোলা ব্যাংকিং।
সমতুল্যের উচ্ছেদে তুমি সাপ্লাই চেইনে বিচ্ছেদের
ওভার ফ্লাইতে ওড়ে বেড়াও ভালোবাসায়। বেদনার
প্রতিবেদনে প্রেমের ভাগ্যচক্রে যোগ হয় পরাজয়।
সিসি টিভির গোপন চোখে প্রেমের ইস্যুতে তুমি
পছন্দের টপচার্টে জব্দ করো প্রেমের নগর।আমি
পরজীবী অবজ্ঞার পাঠে তোমার
চরণ ঘাটে গড়ি পারাপার।
ভালোবাসার অভিমানে
তোমাকে ভালোবাসার অভিমানে মন বপন করেছি জলে।
নজরদারিতে তোমার গোপন উড়াউড়ি জলকুঁড়ি শ্রাবণের
বৃষ্টি হয়ে ঝরে পড়ে কোলাহলে।
দুঃখের দীর্ঘছায়া তীর ছোঁড়ে মনের কিনারে। ব্যর্থতার
হুমকীতে মায়ায় জড়ানো অনুভুতি অক ূল পাষাণে দিয়েছি বিরতি।
আমি প্রেম তাড়ানোর মন্ত্রধ্যানে তোমার মনের
ডিজিটালে খুঁজি ঘুমন্ত অতিথি।
সংখ্যা তত্ত্বের ভগ্নাংশে তুমি বাড়তি স্বপ্নের সারাংশে
ফাঁস করো অমিমাংসীত ইতিহাস। আন্তরিক বিনিয়োগে
আমি প্রযুক্তির পরিহাসে অযাচিত মেঘে ভাসি হরিদাস।
তুমুল উত্তেজনায় বংশ বিস্তার করে হারাধন। মনভেজা
করুণায় প্রেমের দর্শনে। তুমি বর্ষণ মুখর আনন্দের
জয়গানে ডুবাও অন্তর।
অবহেলার কাঁদামাটিতে গড়াগড়ি খায় অচিন খেলায়।
মেট্রোপলিটন মনের বরণ অপহরন গবলিনে ঢেকে থাকে
আমরণ। আমি বর্ষাজলে তোমার উপকূলে
মিষ্টি লবণাক্ত ভুলে অধিক বেদনা ঘিরে মিলনের
অপার প্রান্তর।
স্বপ্নের বৃষ্টিতে ভিজে
রাতভর স্বপ্নের বৃষ্টিতে তুমি ঝরছো সংগোপনে।
মন চলে যায় প্রকৃতির কাছে। আমি ঘুমন্ত
ঈর্ষাঋণে তোমার নিষেধ মেনে বর্ষায় ভিজতে থাকি।
কুটচালে চাঁদের কপালে নামে হতভাগ্য অবিশ্বাস।
ঘোষণা ছাড়াই হৃদয়ের দরপত্রে সমন্বয়হীনতা
যৌবন্তের জলবদ্ধতায় ভাসে লাভ ক্ষতির হিসাব।
হেভিওয়েট মনের চোখে তুমি দৃষ্টি ফেরাও গোপন
অবিশ্বাসে। বাণিজ্যিক প্রেমের তুফানে তছনছ করো
অন্তরের তদন্ত অনুসন্ধান।
সন্দেহের ভুল হয় দীর্ঘমেয়াদী দুঃখ। চাহিদা মাফিক
আনন্দের সেফটি হৃদয়ে চলে সংকটের হিড়িক। আমি
লাইভ ডেটিং বন্দনায় তোমার জলডোবার আঙিনায় খুঁজি
অনাবৃষ্টির অগ্রাধিকার।
নিস্প্রাণের প্রেম সংহারে তুমি হৃদয়ের এক্সটা কেয়ারে
লুকিয়ে রেখেছো মিথ্যা সমাচার। আমি দৃষ্টিকলে
অনাসৃষ্টির ভূগোলে ভাসাই প্রেমের সমাহার।
জোড়াতালির খালির কাছে জড়ো হয় পরাজয়। তুমি
চোরাবালির বর্ষার অমানিষায় বৃষ্টির কান্না হয়ে ঝরে যাও।
ভালোবাসার পাষাণ বেদনায় আমি উদাসীনার আদরে
ভুলে থাকি পরাজয়।
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
-1.gif)








