কলকাতায় আন্তর্জাতিক বইমেলা শুরু ১৮ জানুয়ারি
আন্তর্জাতিক ডেস্ক : শারদ উৎসবের পরে পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী ১৮ জানুয়ারি ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হবে। বইমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। সল্টলেক বইমেলা প্রাঙ্গণে মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বইমেলার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি, সাহিত্যিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে (দ্য পার্ক) সংবাদ সম্মেলন করে বইমেলা সম্পর্কিত যাবতীয় তথ্য দেন আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক সংস্থা বুক সেলারস অ্যান্ড গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে, কলকাতায় নিযুক্ত উত্তর ও উত্তর পূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত ব্রিটেনের ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু অ্যালেকজান্ডার ফ্লেমিং, ব্রিটিশ কাউন্সিলরের পরিচালক (উত্তর ও উত্তর-পূর্ব ভারত) ড. দেবাঞ্জন চক্রবর্তী প্রমুখ।
ত্রিদিব চট্টোপাধ্যায় জানান আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৪ কয়েকদিন এগিয়ে নিয়ে আসতে হয়েছে। এর প্রধান কারণ বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে জানুয়ারির শেষ থেকে। মেলার এই সময় পরিবর্তন বইপ্রেমীদের কাছে সুখবর বলেই মনে করছেন তারা। কারণ ২টি শনিবার ও ২টি রোববার ছাড়াও এবার ২৩ ও ২৬ জানুয়ারিও ছুটির দিন।
তিনি বলেন, ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি যুক্তরাষ্ট্র। দেশটির সঙ্গে ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক নিবিড়। তাছাড়া বইমেলার অবিচ্ছেদ্য অংশ ব্রিটিশ কাউন্সিলেরও ভারতে উপস্থিতির ৭৫ বছর। এবারের মতো, ১৯৯৮ এবং ২০১৫ সালেও যখন গ্রেট ব্রিটেন থিম ছিল এবং ২০০৯ সালে যখন থিম ছিল স্কটল্যান্ড তখনও তারা প্রধান ভূমিকা পালন করেছেন।
গ্রেট ব্রিটেন ছাড়াও প্রতিবছরের মতো আগামী বইমেলায় অংশগ্রহণ করছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া প্রভৃতি দেশ। তাছাড়া প্রায় ১২ বছর পর এতে অংশ নিচ্ছে জার্মানি। এছাড়া ভারতের অন্যান্য রাজ্য, যেমন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাডু, গুজরাট, মহারাষ্ট্র, বিহার, আসাম, ঝাড়খন্ড, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যা... ইত্যাদি রাজ্যের প্রকাশনাও থাকছে। যথারীতি থাকবে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, চিলড্রেনস প্যাভিলিয়ন ও অন্যান্য আকর্ষণও।
গ্রেট ব্রিটেন থিম কান্ট্রি হওয়ায় মেলায় সবচেয়ে বড় প্যাভিলিয়নটি থাকছে তাদের। এরপরে দ্বিতীয় বৃহত্তম প্যাভিলিয়ন থাকছে বাংলাদেশের, তাদের প্যাভিলিয়নের দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন হাজার বর্গফুট।
আন্তর্জাতিক কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ তিনদিনের কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল (কেএলএফ)। ত্রিদিব বলেন, বর্তমানে আন্তর্জাতিক কলকাতা বইমেলা পৃথিবীর বৃহত্তম পাঠকধন্য বই উৎসব।
২০২৩ সালের বইমেলায় এসেছিলেন ২৬ লাখ বইপ্রেমী। বই বিক্রির পরিমাণ ছিল ২৫ কোটি টাকা। এই অভাবনীয় সাফল্যে আমরা যেমন আনন্দিত, তেমনই কিছুটা চিন্তিতও। কারণ আগামী বইমেলায় অংশগ্রহণের জন্য অনেক নতুন প্রকাশক আবেদন করেছেন। অথচ বইমেলা প্রাঙ্গণের পরিসর একই আছে। তবু পরিকল্পনা চলছে, কী করে আরও নতুনদের মেলায় জায়গা দেওয়া যায়।
(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৩)
পাঠকের মতামত:
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- জুলিও-কুরি শান্তি পদক ও বঙ্গবন্ধুর দর্শন: সমকালীন সংকটে কতটা প্রাসঙ্গিক?
- খোড়া হয়েছে সারিবদ্ধ ৪ কবর, এক ভাইয়ের উঠা হলো না নতুন ঘরে
- সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলাম
- ঈশ্বরদীতে প্রতিবেশী ভাইয়ের লাঠির আঘাতে মিষ্টি ব্যবসায়ী নিহত
- নড়াইলে ভূমিদস্যু, দুর্নীতিবাজ ও অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মানববন্ধন
- দৌলতদিয়ায় ঝুঁকি নিয়ে যাত্রীসহ ফেরিতে উঠছে বাস
- দুর্ঘটনা এড়াতে চন্দ্রঘোনা ফেরিঘাটে সওজ’র সতর্কবার্তা, মাইকিং ও বিলবোর্ড স্থাপন
- এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারসহ ৪ দফা দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন
- দেশে না থেকেও নাশকতা মামলার আসামি হলেন সাংবাদিক বিদ্যুৎ শেখ
- সোনাতলায় মা-মেয়েকে মারধর করে গরু বিক্রির টাকা ছিনতাই, তদন্তে পুলিশ
- দেশবাসীকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা
- নৈঃরাগ
- ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- বাসাইলে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ শিক্ষার্থী নিহত
- ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা
- ঈশ্বরদীতে চার বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১
- ‘রীতিমতো বাচ্চা মানুষ করছি, সন্তান এলে কী করব’
- রাজবাড়ীতে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- সিলেটে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- তজুমদ্দিনে নৌপথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাত, আহত ৬
- মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকার তাঁর কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








