কৃষ্ণচূড়ার ডালে ডালে
মোঃ সিরাজ আল মাসুদ
আমি চল্লিশোর্ধ্ব পেরিয়ে অজানা পথের পথিক
পথের পাশে রঙিন কৃষ্ণচূড়ার রূপে ঝলসে উঠি
বহু কষ্টে মগডালের লাল টুকটুকে দুটো ফুল এনে
সবুজ ঘাসের বুকে মেলে ধরি
যদি তারা কোন একদিন ডানা মেলে প্রজাপতি হয়ে যায়
তোমাকে যেদিন প্রজাপতির ডানা ছুঁতে
তাদের পিছু নিতে দেখেছিলাম
সেদিন হতে প্রজাপতিই হয়ে উঠেছে আমার পছন্দের সেরা কীট
জানি না
তেপান্তরে প্রজাপতি আছে কি না
বা তাদের রঙিন ডানায় স্পর্শ করার সেই তুমিটি বেঁচে আছো কি না
কালের বিবর্তনে
হেঁসেল ঠেলা কিশোরী বধুটিও
গ্যাসের চুলোয় দিয়াশলাই জ্বালে
বাহারি রঙে ঠোঁট রাঙ্গায়
শরীরের স্পর্শকাতর অংশ দেখিয়ে
আধুনিক খাতার ভাজে নাম লেখে
এ জীবনে কৃষ্ণচূড়ার তলে দাঁড়িয়ে
তীব্র দাবদাহে তোমার শাড়ির আঁচলে
আমার মুখচ্ছবির ফসিল আঁকা হবে কি না
তবে এটা আমার পুরনো আবদার
তুমি বলছিলে নিছক ছোঁয়ার বাহানা!
শরীর দিয়ে যদি আগলে রাখা যেত
নতুবা পুরুষ যদি শরীরটাই ভালবাসতো
তাহলে জন্মের পর সকল পুরুষের ঠিকানা হতো পতিতালয়
তাহলে তুমি-তোমরা মাতৃত্বের স্বাদ পেতে না কোনদিন
অগণিত ভালবাসা
মনের সাথে মনের গাঁথুনি
হাতের তালুতে আঁকা হাত
শরীরের উপর শরীর
অধরে আঁকা চুমুর উঠোন
যেন কৃষ্ণচূড়ার পাপড়ির পরাগায়ন
দুচোখে লাল রঙা আবীর
লন্ডভন্ড এক টুকরো ঝড়
সবুজের বুকে এঁকে যাওয়া টুকটুকে পাপড়ি
যেন তোমার শাড়ির আঁচল খানি
এক আঁজলা জল
তীব্র দাবদাহে বেঁচে উঠার করুন আকুতি
যেন অনেক সবুজের মাঝে
প্রকৃতির ঠোঁটে ঝুলানো একটি কৃষ্ণচূড়া...
পাঠকের মতামত:
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ’র সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে শ্রদ্ধাঞ্জলি
- জেদ্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- সালথায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- পাংশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
- টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- ‘কেউ তাদের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চায়নি’
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন
- এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- টুঙ্গিপাড়ায় ডিজেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
- দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মডেল ও অভিনেত্রী কালিয়া
- যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী
- রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন উক্যসিং মারমা
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজকে নিরাপত্তা দেবে ইরান
- সাতক্ষীরায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি
- স্বাধীনতা দিবসে মনোমুগ্ধকর কুচকাওয়াজ
- মেরিল্যান্ডের মন্টগোমারি কাউন্সিলে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি রেদোয়ান চৌধুরী
- ‘গড়তে হবে নতুন বাংলাদেশ’
- উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
- ‘হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে’
- এগারো রকম এগারো ছড়া
- হরমুজে দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
- স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু: একটি মানচিত্রের জন্ম ও অস্তিত্বের শেকড়
- পদ্মায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬
- স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- স্বাধীনতা দিবসে মনোমুগ্ধকর কুচকাওয়াজ
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজকে নিরাপত্তা দেবে ইরান
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
-1.gif)








