‘খাঁটি অসাম্প্রদায়িক মানুষ ছিলেন মাইকেল মধূসূদন দত্ত’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেছেন, বাংলা সাহিত্যে ৬ জন শ্রেষ্ঠ কবি রয়েছেন। তারা হলেন, মাইকেল মধূসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, জসীম উদদীন ও ফররুখ আহমেদ। এদের মধ্যে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন খাঁটি বাংলাদেশী কবি। তিনি খাঁটি দেশ প্রেমিক কবি ছিলেন। খাঁটি অসাম্প্রদায়িক মানুষ। বাংলা সাহিত্যে তিনি প্রথম প্রথা ভেঙে ছিলেন। কাজী নজরুল ইসলাম রেভুলেশন এনেছেন। মাইকেল মধুসূদন দত্তের প্রিয় ছিল ধূমকেতু। আর নজরুলের পত্রিকা ছিল ধূমকেতু। দুজনেরই প্রিয় ছিল ধূমকেতু। মাইকেল মধুসূদন মহাকবি, নজরুল জাতীয় কবি, রবীন্দ্রনাথ বিশ্ব কবি। ধ্যানমগ্ন, উড়নচণ্ডী মাইকেল মধুসূদন আধুনিক সনেটের জনক।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার রাতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি আবদুল হাই শিকদার বলেন, ২৪ সালের জুলাই রেভুলেশনে যারা শহিদ হয়েছেন, তারা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়ে গেছেন।
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়ে কবি আবদুল হাই শিকদার বলেন, সাগরদাঁড়িকে মাইকেল মধুসূদন সিটি হিসেবে গড়ে তোলা হোক। ঢাকার সঙ্গে সাগরদাঁড়ি, যশোরের সঙ্গে সাগরদাঁড়ি শাটল বাস চালু করা হোক। সাগরদাঁড়িকে পর্যটননগরী হিসেবে গড়ে তোলা হোক। একই সাথে সাগরদাঁড়িতে মাইকেল মধুসূদন দত্তের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
সাগরদাঁড়ি মধুমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তানভীর দুলাল, যশোর চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক খোন্দকার কামরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, কেশবপুর উপজেলা জামায়াতের রাজনীতি ও আইন বিষয়ক সম্পাদক ওজিয়ার রহমান, সাংবাদিক তহিদ মণি, কেশবপুরের পাঁজিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সাত্তার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুণ্ডু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যুগ্ম সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ।
যশোর জেলা প্রশাসন আয়োজিত মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা শুরু হয়েছে ২৪ জানুয়ারি (শুক্রবার)। সপ্তাহব্যাপি অনুষ্ঠানমালা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। এরপর কবির ভাইয়ের মেয়ে কবি মানকুমারি বসু ১৮৯০সালে সাগরদাঁড়িতে কবির প্রথম স্মরণসভার আয়োজন করেন। সেই থেকে সাগরদাঁড়িতে মধুসূদনের জন্মদিন উপলক্ষে স্মরণোৎসবের আয়োজন হয়ে আসছে। আর ১৯৮০ দশকে স্মরণোৎসব ঘিরে গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা আয়োজন হচ্ছে। মধূসদন দত্তকে স্মরণ ও মেলা ঘিরে কপোতাক্ষ পাড়ের সাগরদাঁড়ি গ্রামে হাজার হাজার মানুষের ঢল নামে। এবারও তার ব্যত্যয় হয়নি। ২৪ জানুয়ারি শুরু হওয়া সাতদিন ব্যাপি স্মরণোৎসব ও মেলা ঘিরে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত মহাকবির পূণ্যভূমি সাগরদাঁড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলা ও স্মরণোৎসবে যোগ দিচ্ছেন মানুষ। মহাকবির বাড়ি সংরক্ষণ করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বাড়ি ঘুরে দেখছেন দর্শনার্থীরা। স্মৃতিচিহ্নি ও নানা স্মরণিকা থেকে মাইকেল মধুসূদন দত্তকে জানার সুযোগ পাচ্ছেন নতুন প্রজন্মও।
(এসএমএ/এএস/জানুয়ারি ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








