বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ
স্টাফ রিপোর্টার : সাহিত্য পুরস্কারের তালিকা পুনঃপ্রকাশ করেছে বাংলা একাডেমি। স্থগিতকৃত লেখক তালিকা চূড়ান্ত করে গতরাতে আবারও প্রকাশ করা হয়।
আগের তালিকা থেকে মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
তারা যথাক্রমে মুক্তিযুদ্ধে, শিশুসাহিত্যে এবং কথাসাহিত্যে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
এদের মধ্যে সেলিম মোরশেদ আগেই বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারকে প্রত্যাখ্যান করেছেন। কথাসাহিত্যে ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের মনোনীত হয়েছিলেন তিনি।
গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি জানায়, এবার ১০ জন সাহিত্যিক বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন। এরপর সমালোচনার মুখে দুদিনের মাথায় শনিবার সন্ধ্যায় বাংলা একাডেমির মহাপরিচালক আরেক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে পুরস্কার স্থগিতের সিদ্ধান্তের কথা জানান।
অনধিক তিন কর্মদিবসের মধ্যে পুনর্বিবেচনার পর তালিকাটি পুনঃপ্রকাশ করা হবে বলেও উল্লেখ করা হয় সেই বিজ্ঞপ্তিতে। চারদিনের মাথায় বুধবার দিবাগত মধ্যরাতে তালিকাটি পুনঃপ্রকাশ করা হয়।
স্থগিত তালিকায় থাকা মনোনীত লেখক সেলিম মোরশেদ গত সোমবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারকে প্রত্যাখ্যান করেন।
ফেসবুকে মোরশেদ শফিউল হাসান লিখেছেন, ‘বিগত সরকারের আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যেমন, সেভাবে এখন থেকে বাংলা একাডেমি পুরস্কার প্রদানের বেলায়ও লেখকের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট এবং তার অতীত রাজনৈতিক পরিচয় বা কার্যক্রম বিবেচনায় আনতে হবে, এমন ধারণা আমাদের কারো চিন্তায় আসেনি। আসা উচিত ছিল হয়তো! সামাজিক মাধ্যমে সংস্কৃতি উপদেষ্টার পরপর দুটি পোস্ট পড়ার পরই প্রথম আমি এ বিষয়ে সচেতন হই। এবং পুরস্কার পুনর্বিবেচনার কথা ওঠার পর, আত্মসম্মানবোধ থেকে এবং নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রেখে (কমিটির অন্য সদস্যদের জানিয়েই) এই প্রক্রিয়া থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিই। ’
এর ভেতর জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে বাংলা একাডেমি ধারণ ও লালন করতে ব্যর্থ হচ্ছে মন্তব্য করে প্রতিষ্ঠানটিকে স্বৈরাচারের দোসরমুক্ত করার দাবি জানিয়েছে লেখকদের দুটি সংগঠন। গত শনিবার দুপুরে বাংলা একাডেমির প্রধান ফটকে আয়োজিত একটি সমাবেশ থেকে এই দাবি তোলা হয়েছে।
সমাবেশ থেকে ২০২৪ সালের বাংলা একাডেমি ঘোষিত সাহিত্য পুরস্কার বাতিল, একাডেমির আমূল সংস্কারসহ আরো কয়েকটি দাবি জানানো হয়।
চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার পুরস্কারের জন্য মনোনীতরা হলেন কবিতায় মাসুদ খান, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।
প্রতি বছর বাংলা সাহিত্যের ১১টি শাখায় বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। এবার পুরস্কারের তালিকায় বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় কারো নাম উল্লেখ করা হয়নি। রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এ পুরস্কার তুলে দেন। এবার পয়লা ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ঈদ উপলক্ষে রবিবার থেকে আগের মতোই মিলবে অকটেন-পেট্রোল’
- 'ক্ষমতা লাভ করার জন্য আওয়ামীলীগই একমাত্র দল'
- ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
- মহম্মদপুরে সড়ক সংস্কারে বিটুমিন কম দেওয়ার অভিযোগ, হাত দিলেই উঠে যাচ্ছে পাথর
- নড়াইলে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
- মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ
- রাজবাড়ীতে বিদেশী পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
- প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বন্ধে সতর্কতা জারি
- ময়মনসিংহ নগরীর ফুটপাত ইজারা দিয়েছেন কে বা কারা?
- ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
- বিকেএসপির সাবেক উপপরিচালক ও সংগঠক মিমুর চিরবিদায়
- ‘পহেলা বৈশাখে ২ কোটি ২০ লাখ কৃষক পাবে কৃষি কার্ড’
- সোনাতলায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন, হোটেল–রেস্তোরাঁয় অভিযান
- ভাবখালি ভূমি অফিস এখন ভূমি সেবার মানদন্ডে শীর্ষে
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং
- নড়াইলে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- নারায়ণগঞ্জে ‘সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড’র উদ্যোগে ৭০০ পরিবারকে খাদ্য সহায়তা
- কুড়িগ্রামে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- ঈশ্বরগঞ্জে নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা
- সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান
- পেঁয়াজের দাম নিয়ে হতাশ কৃষক
- যুবককে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচার
- সাংবাদিকতার মান-ইজ্জত ফিরিয়ে আনুন
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








