খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন কবি হাসান হাফিজ
স্টাফ রিপোর্টার : বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য ২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি হাসান হাফিজ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় খালেকদাদ চৌধুরী মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক বনানী বিশ্বাস। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিমের সভাপতিত্বে ও সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সৈয়দ আবু বকর সিদ্দিক, প্রফেসর ননী গোপাল সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মরিুজ্জামান দুদু, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, লোকসাহিত্যের উৎসের আখড়া হচ্ছে গণসংগীত। আমাদের সংস্কৃতির নিজস্ব পরিচয় ও সভ্যতার ঐতিহ্য রয়েছে। এদিক থেকে নেত্রকোনা খুবই সমৃদ্ধ। এই ভাটি অঞ্চলের ঘরে ঘরে গানের চর্চা হয়। নেত্রকোনা সংস্কৃতির রাজধানী হতে পারে। এ উদ্যোগ নেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী বলেন, নেত্রকোনার কৃতি সন্তান দুই বাংলার প্রখ্যাত সাহিত্যিক প্রয়াত খালেকদাদ চৌধুরীর নামে ১৯৯৬ সাল থেকে এ উৎসবের আয়োজন ও পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের এবারের পুরস্কৃত প্রিয় কবি হাসান হাফিজ।
তিনি দেশ বরেণ্য কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সাংবাদিক। তাকে পুরস্কৃত করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করবেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনের পর শহরে আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, কবিতা পাঠের আসরসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
কবি হাসান হাফিজ সোনারগাঁও উপজেলার এলাহিনগর গ্রামে ১৯৫৫ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন।
পড়াশোনা হোসেনপুর হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সাংবাদিকতা পেশায় ৪৬ বছর ধরে যুক্ত রয়েছেন তিনি। দৈনিক বাংলায় ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। কাজ করেছেন কলকাতার সাপ্তাহিক দেশ, দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক জনকণ্ঠ, বৈশাখী টিভি, আমার দেশ, পাক্ষিক অনন্যা, হ্যাপিনেস টিভিতে। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক। হাসান হাফিজের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৯০ (মৌলিক ও সম্পাদিত)।
তার কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, হিন্দি, আরবি, উর্দু, ফারসি ও চাকমা ভাষায়। উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হচ্ছে এখন যৌবন যার, অবাধ্য অর্জুন, অপমানে বেজে উঠি, জলরেখায় শব্দজোড়, হয়তো কিছু হবে, কবিতাসমগ্র ১-৩, ছড়াসমগ্র, রূপকথা সমগ্র ১-৪, বিদেশিনী বধূ, রবীন্দ্রনাথঃ দেশে ভাষণ, টাকডুম টাকডুম বাজে, ছড়ার গাড়ি দূরের পাড়ি, জোড়া হাতি রিমান্ডে, সত্যি সেলুকাস, ফুল পাখি নদীও বিপদে ইত্যাদি।
নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাগুনে একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করে থাকে।
(ওএস/এএস/১৫ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







