সাংবাদিক ও লেখকরা পেলেন বইমেলা সেরা পুরস্কার ২০২৫
স্টাফ রিপোর্টার : ১২জন লেখক পেলেন ‘বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫’। পুরস্কারপ্রাপ্তরা হলেন আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদা আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন এবং ফারজানা ইসলাম।
অমর একুশে বইমেলার বিশেষ বুলেটিন ছুটির দিনের বইমেলা প্রবর্তিত এই পুরস্কারে এবার সেরা রিপোর্টার ও জুলাই সাহিত্য নামে দুটি নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে। প্রথমবারের মতো সেরা রিপোর্টার পুরস্কার পেলেন দৈনিকি বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক মোস্তফা মতিহার।
শনিবার (২২ মার্চ) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
ইঞ্জিনিয়ার ও লেখক এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল।
স্বাগত বক্তৃতা করেন, শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, কবি ইমরান মাহফুজ, ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান।
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, লেখকদের এই পুরস্কার তাদের দায়িত্ববোধ অনেক বাড়িয়ে তুলেছে। আর বইমেলার রিপোর্ট করা সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই। কারণ সাংবাদিকরা যদি যদি ভালো বই ও লেখকের খবর না তুলে ধরতেন তাহলে আমরা একুশে বইমেলার অনেক গুরুত্বপূর্ণ সংবাদ পেতাম না।
তিনি বলেন, গত ১৫ বছর যাবত দেশ এক নরকে পরিণত হয়েছিলো। দমন পীড়নের বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে এদেশের প্রত্যেকটা মানুষই এক একটা করে বই লিখতে পারবে। অনেকে মনে করে ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে এটা ভুল ধারণা। আবরার ফাহাদ তার জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে।
জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, মেধাবীদের কাছেই জিয়াউর রহমান বাংলাদেশের নেতৃত্ব তুলে দিয়েছিলেন, বর্তমানে সেই কাজটাই লক্ষ্য করা যাচ্ছে মেধাবী শিক্ষার্থীদের মাঝে। জিয়াউর রহমানের চেতনা আজকের বাংলাদেশের অভ্যুত্থানের চেতনা। খালেদ মোশাররফের ক্যু এর মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দি করা হয়। সিপাহি জনতা জিয়াকে মুক্ত করেছিলেন। আর ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার কারাগার থেকে খালেদা জিয়া মুক্ত হয়েছেন। সিপাহি জনতার আন্দোলন আর ২৪ এর অভ্যুত্থান একটা আরেকটার সাথে মিলে যায়।
এ সময় তিনি আওয়ামী লীগের কাছে থাকা অবৈধ অস্ত্র ও অবৈধ টাকা উদ্ধারের পাশাপাশি গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্যও দাবি জানান।
ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান বলেন, ‘আমাদের সামগ্রিক জীবনে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। এই পরিবর্তিত সময়ে আমরা ভার্চুয়াল অবাস্তব জীবনের সাথে যুক্ত হচ্ছি। বই ও প্রকাশনার আনন্দ থেকে আমরা ক্রমেই দূরে সরে যাচ্ছি। এই দূরত্ব যেন পারষ্পরিক শ্রদ্ধাবোধ, আবেগ-অনুভূতি প্রকাশে বিঘ্ন না ঘটায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
(ওএস/এএস/মার্চ ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








