গল্প
অচেনা ভিড়ে..
মীর আব্দুর আলীম
আকাশে কাক ডাকার শব্দ, বাতাসে নতুন ধান শুকানোর গন্ধ। আর ছিল এক টুকরো বৈশাখ-যেখানে রঙিন কাগজের ঘুড়ি উড়তো, ঢোল বাজতো, আর মেলার চাতালে পা রাখলেই মাটির খেলনার দোকান থেকে ডাক আসত-”এই যে ভাইসাব, হাঁস নেবেন?”
শান্ত তখন ক্লাস ফোরে পড়ে। দাদার হাত ধরে মেলায় যেত। পাজামা-ফতুয়া পরে পকেটে পঞ্চাশ টাকার একটা নোট। সেই টাকায় কিনতো খই, মুড়কি, মাটির গরু, আর কখনো কখনো একটা বাঁশি।
রুপগঞ্জের শতবছরের গোলাকান্দাইল মেলা। সেদিন আকাশটা ছিল নীল। শান্তর পাশে থাকত জেবা। ওদের বাড়ি ছিল একদম পাশেই। মেলার ভিড়ে হাতটা ছিঁড়ে না যায় তাই শান্তর হাত আঁকড়ে ধরত জেবা।
- এই বাঁশিটা নিবি? - নে তোকে দিচ্ছি। বলেই দাদাকে বলে- ওকে বাঁশিটা কিনে দাও না দাদু। এভাবেই চলে জেবা শান্তর ছোট বেলা।
একদিন হঠাৎ করেই শুনল, জেবার বাবার শহরে চাকুরী হয়েছে। আর ওরা চলে যাবে।
কেউ কিছু বলল না। শুধু চলে গেল। খুব সকালে ট্রেন ধরবে-শুধু এইটুকু শুনে ছুটে গিয়েছিল শান্ত, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে।
জেবার চোখে জল ছিল।
-ঠিক একদিন ফিরে আসবো, শান্ত। তুই বাঁশিটা রেখে দিস।
বছর দশেক পরে শান্তর পা পড়ে ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সে। মাটির খেলনা আর বাল্যপ্রেম পেছনে ফেলে এসেছে সে অনেক আগেই, কিন্তু ভুলে যায়নি। সেদিন সেমিস্টারের প্রথম ক্লাস। সবার ভিড়ে শান্তর পাশে বসে এক মেয়ে। কপালে টিপ, চোখে কাজল।
নাম জানতে চায় শান্ত।
- আমি আফরিন জাহান।
ওর হাসিটা বড় চেনা লাগে। কেমন যেন পুরনো দিনের ঘ্রাণ লেগে থাকে। দিন যায়, সম্পর্ক গাঢ় হয়। এক বিকেলবেলা শান্ত বলে ফেলে,
- তোমাকে আমার ভালো লাগে।
আফরিন অবাক হয় না। কেবল হালকা হেসে বলে,
- আমি জানতাম।
একটা ছুটির দুপুরে আফরিন আর শান্ত ক্যাম্পাসে বসে চা খাচ্ছে। হঠাৎ শান্ত প্রশ্ন করে,
- তোমার গ্রামের বাড়ি কোথায়?
আফরিন বলে,
- রূপগঞ্জ। ভুলতা।
শান্তর হাত থেকে কাপটা পড়ে যায়। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।
- তোমার ছোটবেলার নাম কি ‘জেবা’ ছিল?
আফরিন চুপ করে থাকে। একটুখানি কেঁপে ওঠে।
- তুই তাহলে শান্ত?
এরপর কোনো কথা হয় না। শুধু দুটো মানুষ আবেগে চোখ ভিজিয়ে ফেলে। হারিয়ে যাওয়া একটা ছোট্ট বাঁশি যেন ফিরে আসে ঝর্ণার শব্দ হয়ে।
এরপর জীবন যেন ঘুরে দাঁড়ায়। বিশ্ববিদ্যালয় শেষ হয়, প্রেম গভীর হয়। কিন্তু এ প্রেম কোনো এক রাতের এসএমএসে শুরু হয়নি, এ প্রেমের গোড়াপত্তন হয়েছিল এক মেলায়, এক জোড়া হাত ধরা আর একটা মাটির হাঁস কেনা দিয়ে।
দুজনেই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পোস্টিং পড়ে দূরে দূরে। কিন্তু মনের দূরত্ব কোনোদিন হয়নি।
বিয়ের সময় জেবা বলেছিল,
- বাঁশিটা কি তোর কাছে এখনো আছে?
শান্ত হেসে বলেছিল,
- তোকে দেয়ার জন্যই রেখেছিলাম এতদিন।
বিয়ের পর ভুলতার পুরনো বাড়িতে ফিরে গিয়েছিল তারা। উঠোনে দাঁড়িয়ে জেবা বলেছিল,
- এই গাছটার নিচে বসে আমরা মুড়কি খেয়েছিলাম।
শান্ত বলেছিল,
- এইখানেই আমি প্রথম হাত ধরেছিলাম তোর।
দাদু তখনো বেঁচে। চোখে চশমা, হাতে লাঠি। বলেছিলেন,
- দ্যাখো বউমা, ছোট্ট শান্ত আর জেবা আজ সত্যি বড় হয়ে গেছে। মানুষ কতদূরই যাক, ফিরে আসে মাটির টানে।
এখন তাদের একটা মেয়ে হয়েছে। নাম রেখেছে ‘পলাশী’।
শান্ত মাঝেমাঝে পুরনো বাক্স খুলে দেখে—একটা ছোট বাঁশি পলিথিনে মোড়া, পাশে একটা জোড়া মাটির হাঁস।
জেবা হেসে বলে,
- তোর প্রেম তো তখনই হয়েছিল।
শান্ত মাথা নেড়ে বলে,
- না, প্রেম তখন হয়নি। প্রেম হয়েছিল যেদিন তুই ফিরে এলি, আর আমার বাঁশিটা চিনে ফেললি।”
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








