E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তুমি উন্নত মম শির

২০২৫ আগস্ট ২৭ ২৩:৩৫:১৫
তুমি উন্নত মম শির










 

জহিরুল হক

হে উন্নত মম শির!
তোমার আলোক-নহরে শব্দেরা জাগে
দ্রোহের ঝংকারে ভাঙে গোলামির জিঞ্জির।
বুকের পিঞ্জর খুলে উড়ে যায় মুক্ত পাখি,
অনুভব থেকে অনুভবে আছ চির মহিমায়।
হে বিদ্রোহী কবি,
মহাকালের উদিত রবি!
হৃদয়ভূমিতে ছিল বহমান দুঃখের তটিনী,
তবু এঁকেছ কবিতা আর গানে
প্রেমময় অসাম্প্রদায়িক ছবি।
প্রিয় তুমি গানের বুলবুল,
তুমি শিকল ভাঙার গান তুমিই নজরুল!
তোমাকেই ভেঙে নিজেকে যে গড়ি
তুমি হতে শিখি তোমাকেই যুগে যুগে পড়ি
শত কবির কাব্যের ধ্বনি, চেতনার শব্দফুল।
তুমি বিদগ্ধ প্রেমিক,
প্রণয়সঞ্চিতা, পীযূষ দহনে অগ্নিবীণা!
তোমাকে অতিক্রমের দুঃসাহস নেই জানা,
ঐশ্বরিক অনুভবে তোমার সৃজনজ্ঞানে
তুমি অমর কালজয়ী, ব্যাপ্তির বহু দূরে লৌকিক
কারাবন্দী হয়েও নির্ভীক মুক্তির চেতনা
তোমার অমর কথামালা প্রাণসঞ্চারী মৌলিক।

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test