আবদুল হামিদ মাহবুব এর দশটি লিমেরিক
দুখী মা'র এই পুত
চেহারায় খুঁত নাই ভিতরেতে আছে খুঁত
অন্যের ভালো দেখে করে সে ঘোঁতঘোঁত
এরে ওরে দাব দিয়ে
হাসিখুশি ভাব নিয়ে
নীতিকথা কত বলে, দুখী মা'র এই পুত!
জামা নষ্টের ডায়রিয়া ছুটে
আমার ছড়া-লিমেরিক পড়লে যাদের ফোসকা উঠে
ভিতর করে ওলটপালট জামা নষ্টের ডায়রিয়া ছুটে
পানি শূন্য হবার আগে
পানি পান তাদের লাগে
গালিগালাজ বেদম করায়, ইতর গুলো সবাই জুটে!
মেরামতে অনেক বাকি
ফিরব আবার ফিরব আবার, করছো যারা গচরগচর
থুক্কু দিয়ে তোমরা সবে নিজের গালে মার চড়
দিচ্ছেনা কেউ একটু ফাঁকি
মেরামতে অনেক বাকি
ঠিকঠাক করতে সময় লাগবে আরো পাঁচ বছর।
বলুন কথা বিবেক থেকে
শীতে যখন কাঁপছে দেশ, দেখছি তাদের গরম
মেরে ফেলা পুড়িয়ে দেওয়া, পায়না বলায় শরম
ঝুলিয়ে মারার ফুটেজ দেখে
বলুন কথা বিবেক থেকে
বুঝতে পারি ইউনূস সাহেব, ব্যর্থতা আজ চরম!
'হ্যাঁ' পক্ষে
'হ্যাঁ' পক্ষে শফিক সাহেব, 'হ্যাঁ' পক্ষে তারেক ভাই
নাহিদ ওরা আগে থেকে বলছে 'হ্যাঁ'-তে ভোটটা চাই
আব্বাসের সঙ্গী সব
'না' পক্ষে জঙ্গি সব
ফ্যাসিস্ট ওরা ঠুকছে মাথা, ফেরার আর পথটা নাই।
গুপ্ত সুপ্ত বিলুপ্ত
ছদ্মবেশে যারা ছিলো তাদের বলো গুপ্ত
মিলেমিশে থাকলে যখন, এটা ছিলো সুপ্ত?
বিবেক দিয়ে আমি বলি
তারাই ছিলো কৌশলী
ভিতর থেকে আঘাত হেনে করেছেতো বিলুপ্ত!
কারে দেবো কারে না
চৌদ্দ আঠারো চব্বিশে করে ছিলো লুট
বদলানো ছাব্বিশে এলো ফের ভোট
কারে দেবো, কারে না
দুইজনে ছাড়ে না
প্রাণ নিয়ে পালাতে, দেবো জোরে ছুট?
গীবতকারী চুকলি খোর
পিছন গিয়ে মুখ লুকিয়ে দোষ বলাটা খুব মন্দ
পরনিন্দুক হইয়েন না আর করুন এসব বন্ধ
গীবতকারী চুকলি খোর
বেহেশত থেকে থাকবে দূর
নিজের দোষ খোঁজে দেখা আল্লাহ করেন পছন্দ।
একুল গেছে ওকুল গেছে
চাইবার মতো মুখটা আমার রাখিনি রে ভাই
একুল গেছে ওকুল গেছে কেমনে আমি খাই?
ইউনুচার ওই ঘুঁটির চালে
হানদাই গেছি মোদির জালে
লজ্জা-শরম ভুলছি বলেই সবার কাছে চাই!
নিজের দলে নিজে আছি
এদিক ওদিক গিয়েছিলাম ফায়দা তেমন পাইনি
গাছের এবং তলার পেয়েও খুব তো বেশি খাইনি
গুজব ছড়ায় মশা-মাছি
নিজের দলে নিজে আছি
আমীর সাহেব খেতাব দিলেন; আমি কিন্তু চাইনি!
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








