মেসিকে ছাড়া খেলা অসম্ভব : বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শুরুর আগেই ক্লাব ছেড়ে দেয়ার কথা জানিয়েছিলেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু আইনি মারপ্যাঁচের ঝামেলায় আটকে তাকে দলে রাখতে সক্ষম হয়েছিল তখনকার ক্লাব ম্যানেজম্যান্ট।
আর নতুন ম্যানেজম্যান্টের আশা ছিল, মৌসুমে বার্সেলোনা ভালো কিছু করতে পারলে থেকে যাবেন মেসি। কিন্তু তাদের সেই আশা পূরণ হওয়ার সম্ভাবনাও অনেক কম।
কেননা চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েছে বার্সেলোনা, জেতা হচ্ছে না লা লিগাও। শুধুমাত্র কোপা দেল রে’র শিরোপা নিজেদের ঘরে তুলেছে ক্লাবটি।
দলীয় সাফল্য না এলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে বরাবরই উজ্জ্বল মেসি। রোববার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে করেছেন চলতি লা লিগার ৩০তম গোল। এ নিয়ে নবমবারের মতো লা লিগার এক আসরে ৩০ গোল করলেন তিনি।
তবু মেসির বার্সেলোনায় থাকার ব্যাপারে কোনো ইতিবাচক খবর নেই। এখনও পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ৩০ জুন। এরপর ফ্রি-তেই যেকোনো দলে যেতে পারবেন তিনি।
মেসি ক্লাব ছেড়ে চলে গেলে, দলের অবস্থা কী হবে- তা নিয়ে শঙ্কিত বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। তার মতে, বিশ্বসেরা মেসিকে ছাড়া খেলা অসম্ভব হবে বার্সেলোনার জন্য।
সেল্টা ভিগোর কাছে ২-১ গোলে হারের পর কোম্যান বলেছেন, ‘মেসি লা লিগায় ৩০ গোল করেছে এবং আমাদের অনেক পয়েন্ট এনে দিয়েছে। এখন সে দলে থাকবে কি না, সেটার তার সিদ্ধান্ত।’
তিনি আরও যোগ করেন, ‘তবে ক্লাবের পক্ষ থেকে আমি আশা করছি, মেসি থাকবে। কারণ মেসি যদি না থাকে, তাহলে আমার সংশয় আছে যে গোলগুলো কে করবে?’
(ওএস/এসপি/মে ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
- সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
- শিবালয়ে সংঘর্ষে ১০ জন পাকসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়
- রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
- একাদশে ভর্তির ফল প্রকাশ
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি কেবল মুসলিম দেশগুলোর জন্য নয়’
- ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
- বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস মিশন শুরু বৃহস্পতিবার
- ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
- সালথায় ডোবায় পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
- হজযাত্রী পরিবহন করবে ৩ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ৫০ শতাংশ
- একনেকে ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি’
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- সাতক্ষীরায় ভেজাল সার ও কীটনাশক বিপননের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড
- এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড জিতল ব্র্যাক ব্যাংক
- পকেট খরচের টাকা জোগাতে অটোভ্যান চালাত পঞ্চম শ্রেণির ছাত্র, মিলল মরদেহ
- ফরিদপুরে হাসান শেখ হত্যা মামলায় স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন
- শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন
- নড়াইলে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- নর্দার্ন সি রুটে নিরাপদ নৌচলাচলে নিজস্ব ড্রেজিং বহর গড়ছে রসাটম
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলার দুই আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- এক জীবনে আর কি চাই!
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- যুবদলের আয়োজনে ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচির উদ্বোধন
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- আগের চেয়েও একটু বেশি
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
-1.gif)








