দুই ম্যাচেই ‘শেষ’ ভারতের বিশ্বকাপ!
স্পোর্টস ডেস্ক : শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েই এবারের বিশ্বকাপ খেলতে নেমেছিল ভারত। তবে সুপার টুয়েলভ পর্বের প্রথম দুই ম্যাচে হেরে শিরোপা স্বপ্ন প্রায় বিসর্জন দেয়া হয়ে গেছে বিরাট কোহলির দলের।
পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়াতে সেমিফাইনালের রাস্তা কণ্টকাকীর্ণ হয়ে উঠেছে কোহলি-রোহিতদের জন্য। সমীকরণ এমন দাঁড়িয়েছে যে, নিজেদের শেষ তিন জিতলেও চলবে না। ভারতকে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য প্রতিপক্ষদের দিকেও।
সুপার টুয়েলভে গ্রুপ-‘২’ এর শীর্ষে তিন ম্যাচেই জয় তুলে নেয়া পাকিস্তান। তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আফগানিস্তান। গতকাল ভারতকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড আছে তিনে। ২ পয়েন্ট নিয়ে চারে নামিবিয়া। আর এখনো জয়ের মুখ না দেখা ভারত আছে ছয় দলের মধ্যে পাঁচে! স্কটল্যান্ড সবার শেষে।
গ্রুপ ‘২’ এ পাকিস্তান আছে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা দলটি আর একটি ম্যাচ জিতলেই চলে যাবে শেষ চারে। শেষ দুই ম্যাচে দলটির প্রতিপক্ষ নামিবিয়া-স্কটল্যান্ড। কোনো অঘটন না ঘটলে দুটি ম্যাচ সহজেই জেতার কথা বাবর আজমদের।
ভারতের পরের ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। এই ম্যাচ অনেক গুরুত্ব বহন করছে। কেননা টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতকে সেদিন জিততেই হবে। এরপর জয় পেতে হবে স্কটল্যান্ড-নামিবিয়ার সঙ্গেও।
সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের পরের তিন ম্যাচ স্কটল্যান্ড-নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে। তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচ ব্ল্যাকক্যাপসরা সহজেই জিতবে বলে ধরে নেয়া যায়। আর শেষ ম্যাচে আফগানদের হারিয়ে দিলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই সেমির টিকিট কাটবে ব্ল্যাকক্যাপসরা (৮ পয়েন্ট)। এরপর ভারত যদি হাতে থাকা তিন ম্যাচে জেতেও (৬ পয়েন্ট), তবুও পাবে না সেমির টিকিট।
এ জন্যই ধারণা কয়া হচ্ছে, গ্রুপ-‘২’ এর ভাগ্য নির্ধারণী ম্যাচ হতে চলেছে আগামী ৭ নভেম্বর নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। কেননা কিউইদের বাকি প্রতিপক্ষকদের মধ্যে একমাত্র আফগানিস্তানই আছে, যারা কেন উইলিয়ামসনদের হারিয়ে দেয়ার সামর্থ্য রাখে।
তবে আফগানরা জিতে গেলেও ভারতের মাথা ব্যথার কারণ কমবে না। তখন আবার আসবে নেট রানরেটের হিসাব-নিকাশ (সমান ৬ পয়েন্ট)। আগামী মঙ্গলবার ভারতকে তাই আফগানিস্তানের বিপক্ষে ভালো একটা ব্যবধান রেখেই জিততে হবে। এরপর নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে একই কায়দায়।
তারপর ভারতীয় সমর্থকদের বসতে হবে প্রার্থনায়, যাতে করে আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড হেরে যায়।
(ওএস/এসপি/নভেম্বর ০১, ২০২১)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








