নামিবিয়াকে উড়িয়ে সেমির পথে এগিয়ে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ভারতের বড় জয়ে জমে উঠেছে গ্রুপ টু'র খেলা। পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত। কিন্তু এখনও বলে দেওয়া যাচ্ছে না সেমিতে এই গ্রুপের আরেক দল কারা হবে।
তবে শারজায় আজ (শুক্রবার) নামিবিয়াকে ৫২ রানে হারিয়ে নিজেদের অনেকটা এগিয়ে রেখেছে নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৬ পয়েন্ট এখন তাদের। আফগানিস্তানের সমান ম্যাচে পয়েন্ট ৪। ভারতের ৩ ম্যাচে ২ পয়েন্ট।
অর্থাৎ এই গ্রুপে আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই ম্যাচে নিউজিল্যান্ড জিতে গেলে আর কোনো সমীকরণ বাকি থাকবে না বাকি দলগুলোর। তবে নিউজিল্যান্ড ওই ম্যাচে হারলে রানরেটে তাদের পেছনে ফেলার সুযোগ আসতে পারে ভারত এমনকি আফগানিস্তানেরও।
আজ শারজায় টস হেরে ব্যাট করতে নেমে শেষের ঝড়ে ৪ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। জবাবে ৭ উইকেটে ১১১ রানেই থেমে গেছে নামিবিয়া।
ওপেনিংয়ে স্টিভেন বার্ড আর মাইকেল ফন লিঙ্গেনের ৪২ বলে ৪৭ রানের জুটির পর হঠাৎ কিউই বোলিংয়ে ধস নামে নামিবিয়ার। ৫৮ রানের মধ্যে ৭টি উইকেট হারায় নবাগত দলটি।
কিউই পেসার ট্রেন্ট বোল্ট আর টিম সাউদি নেন ২টি করে উইকেট।
এর আগে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করছিল নামিবিয়া। নিউজিল্যান্ডের স্কোর ১৩০ পার হবে কি না, সেই সংশয়ই দেখা দিয়েছিল। ১৬ ওভার শেষে ৪ উইকেটে মাত্র ৯৬ রান ছিল কিউইদের।
সেখান থেকে শেষদিকে অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪ উইকেটেই ১৬৩ রানের সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস আর জেমস নিশাম ৩৬ বলের জুটিতে যোগ করে দেন ৭৬ রান।
টস হেরে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের সামনে স্বস্তিতে খেলতে পারেননি কিউই টপঅর্ডার ব্যাটসম্যানরা। ৮৭ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড।
মার্টিন গাপটিল ১৮ বলে ১৮, ড্যারেল মিচেল ১৫ বলে ১৯, কেন উইলিয়ামসন ২৫ বলে ২৮ আর ডেভন কনওয়ে ১৮ বলে ১৭ রানে আউট হন।
এরপর দারুণভাবে দলকে লড়াইয়ে ফেরান নিশাম-ফিলিপস। চার-ছক্কায় মাঠ গরম করতে থাকেন তারা। ফিলিপস ২১ বলে ১ চার, ৩ ছক্কায় ৩৯ আর নিশাম ২৩ বলে ১ চার, ২ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন।
নামিবিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল বেরনার্ড স্কলজ। ৩ ওভারে মাত্র ১৫ রান খরচ করে একটি উইকেট নেন তিনি।
(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








