সেমিতে নিউজিল্যান্ড, ভারত ও আফগানিস্তানের বিদায়
স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হারলে কী করবেন? উত্তরে রবিন্দ্র জাদেজা বলেছিলেন, ব্যাগ-ট্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবো। এবার সত্যি সত্যি হয়তো ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন জাদেজাসহ ভারতীয় ক্রিকেটাররা।
কেননা সোমবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচ বাকি থাকলেও, নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের পরাজয়ে আজই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে ভারতের। অবশ্য শুধু ভারত নয়, আবুধাবির জায়েদ স্টেডিয়ামে কিউইদের ৮ উইকেটের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও।
দুই সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয় নিয়েই বিশ্বকাপ থেকে ফিরতে হচ্ছে টি-টোয়েন্টির নবশক্তি আফগানদের। আর পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জিতে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে পাকিস্তানের সঙ্গী হলো নিউজিল্যান্ড। সেমিতে তাদের প্রতিপক্ষ কারা হবে, তা জানা যাবে রাতের ম্যাচের পর।
অঘোষিত কোয়ার্টার ফাইনালে পরিণত হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ১২৪ রানের মামুলি সংগ্রহ দাঁড় করিয়েছিল আফগানিস্তান। জবাবে রয়েসয়ে খেলে মাত্র দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে কেইন উইলিয়ামসনের দল।
১২৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তিন ওভারেই ২৬ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। চতুর্থ ওভারের প্রথম বলে ড্যারেল মিচেলকে সাজঘরে পাঠিয়ে দেন মুজিব উর রহমান। আউট হওয়ার আগে ১২ বলে ১৭ রানের ইনিংস খেলেন মিচেল।
অন্য প্রান্তে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার মার্টিন গাপটিল। তবে তাকে বেশি দূর যেতে দেননি রশিদ খান। ইনিংসের নবম ওভারে রশিদের গুগলিতে বোল্ড হয়ে যান ২৮ রান করা গাপটিল। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন রশিদ।
এরপর আর বিপদ ঘটতে দেননি অধিনায়ক কেইন উইলিয়ামসন ও উইকেটরক্ষক ব্যাটার ডেভন কনওয়ে। দুজনের অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটিতে সহজ জয়ই পায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও কনওয়ে ৩২ বলে ৩৬ রানে অপরাজিত ছিলেন।
এর আগে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। ব্যাট করতে নেমে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি টপঅর্ডার ব্যাটাররা। পাওয়ার প্লে'তেই হারিয়ে ফেলে তিন উইকেট।
আগের চার ম্যাচের প্রতিটিতে পাওয়ার প্লে'র ছয় ওভারে ৪৫'র বেশি রান করেছিল আফগানিস্তান। কিন্তু আজ কিউইদের বিপক্ষে প্রথম ছয় ওভারে তারা করতে পেরেছে ৩ উইকেটের বিনিময়ে মাত্র ২৩ রান।
ছয় ওভারের মধ্যে সাজঘরে ফিরে যান হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ শাহজাদ। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন অ্যাডাম মিলনে। উইকেটের পেছনে ডেভন কনওয়ের দুর্দান্ত ক্যাচে বিদায়ঘণ্টা বাজে ১১ বলে ৪ রান করা শাহজাদের।
ট্রেন্ট বোল্টের করা পরের ওভারে জাজাই আউট হন মাত্র ২ রান করে। পাওয়ার প্লে'র শেষ ওভারের প্রথম বলে গুরবাজকে বোকা বানিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন টিম সাউদি। এ তরুণ ডানহাতি ব্যাটার নয় বল খেলে করতে পেরেছেন মাত্র ৬ রান।
চতুর্থ উইকেটে ৩৭ রান যোগ করেন নাজিবউল্লাহ ও গুলবদিন নাইব। ইনিংসের দশম ওভারের শেষ বলে দলীয় ৫৬ রানের মাথায় সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৫ রান করেন গুলবদিন। অধিনায়ক মোহাম্মদ নবির ব্যাট থেকে আসে ২০ বলে ১৪ রান।
একার লড়াইয়ে দলের প্রায় ষাট শতাংশ রান একাই করেন নাজিব। ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৩ রান করেন তিনি। যেখানে ছিল ছয়টি চার ও তিনটি বিশাল ছয়ের মার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১২৪ রানে থামে আফগানিস্তান।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে তিন উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ডানহাতি পেসার টিম সাউদির শিকার দুই উইকেট। এছাড়া ইশ সোধি, জিমি নিশাম ও অ্যাডাম মিলনে নিয়েছেন একটি করে উইকেট।
(ওএস/এএস/নভেম্বর ০৭, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








