কোহলিদের নতুন হেড কোচ সঞ্জয় বাঙ্গার
স্পোর্টস ডেস্ক : আইপিএলের আসন্ন মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকে। ২০২২ সালের আসর থেকে ব্যাঙ্গালুরুর ডাগআউটে থাকবেন ৪৯ বছর বয়সী বাঙ্গার।
তিনি দায়িত্ব নিলেন কিউই কোচ মাইক হেসনের জায়গায়। এখন থেকে নিজের আসল পদবি ব্যাঙ্গালুরুর টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন হেসন।
নতুন কোচের সন্ধান পেলেও, অধিনায়কের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি ব্যাঙ্গালুরু। ২০২১ সালের আসর শেষেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। ফলে নতুন মৌসুমে নতুন অধিনায়ক খুঁজতে হবে ব্যাঙ্গালুরুকে।
দলটির নতুন কোচ বাঙ্গার ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে একাধিক দায়িত্বে কোচিং করিয়েছেন বাঙ্গার। ২০১০ সালের আইপিএলের দল কোচি টাস্কার্স কেরালার ব্যাটিং কোচের দায়িত্বে ছিলেন তিনি।
পরে ২০১৪ সালের আইপিএলের আগে তাকে কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই আসরেই ড্যারেন লেহম্যানের কাছ থেকে তিনি প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীন সেবার রানার্সআপ হয় পাঞ্জাব।
তিনি ভারতীয় দলে টানা পাঁচ বছর ব্যাটিং কোচ ও সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন। এছাড়াও ২০১৬ সালে জিম্বাবুয়ে সফরকারী ভারতীয় দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন তিনি। সবমিলিয়ে অভিজ্ঞতার দিক থেকে তার ঝুলি বেশ ভারী।
বাঙ্গারকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে ব্যাঙ্গালুরুর চেয়ারম্যান প্রথমেশ মিশ্র বলেছেন, ‘আরসিবি দলের মধ্যে থেকে প্রতিভাকে সমর্থন ও তৈরি করার দর্শনে প্রতিশ্রুতিবদ্ধ। বাঙ্গারকে নিয়োগ করা সেই বিশ্বাসের প্রতিফলন। আমরা আত্নবিশ্বাসী যে তিনি নিজের অভিজ্ঞতা দিয়ে দলের জন্য সর্বোচ্চটা করবেন।’
হেড কোচের দায়িত্ব পাওয়ার পর বাঙ্গার বলেন, ‘আরসিবির মতো দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করা সম্মানের এবং এটি দারুণ সুযোগও বটে। দলের কিছু ব্যতিক্রমী ও প্রতিভাবান খেলোয়াড়ের সঙ্গে আমি কাজ করেছি। দলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’
(ওএস/এসপি/নভেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








