ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক : অন্যবদ্য ব্যাটিংয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। আসরটির প্রথম সেমিফাইনালে ৫ উইকেটের জয় পান কেন উইলিয়ামসনরা। কী অসাধারণ ক্রিকেট উপহার দিচ্ছে নিউজিল্যান্ড! এখন বিশ্বকাপ মানেই যেন ফাইনালিস্ট একটি দলের নাম নিউজিল্যান্ড। এবারও তারা সেটা প্রমাণ করলো।
ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল এবং জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়েই ১ ওভার হাতে রেখে ইংল্যান্ডের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের বাধা অতিক্রম করে গেছে কিউইরা।
শেষ দুই ওভারে প্রয়োজন ২০ রান। সেট হওয়া ব্যাটসম্যান ড্যারিল মিচেল ছিলেন উইকেটে। ইংলিশ বোলার ক্রিস ওকস। তাকে দুটি ছক্কা এবং একটি বাউন্ডারি মারলেন মিচেল। সিঙ্গেল ২টি এবং ডাবল নিলেন ১টি। ওভারের শেষ বলটিকে ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে বিজয়ের উল্লাসে মেতে ওঠেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।
অথচ, ১৫তম ওভারে গিয়ে ১০০ রানের গণ্ডি পার হয়েছিল কিউইরা। এক সময় তো মনে হচ্ছিল, এত স্লো ব্যাটিং করছে নিউজিল্যান্ড! তাহলে কিভাবে তারা ফাইনালে যাবে? প্রথম ১০ ওভার তো বলতে গেলে ঠুকে ঠুকেই পার করেছে নিউজিল্যান্ড। কারণ, প্রথম ১০ ওভারে রান উঠেছে কেবল ৫৮টি। পরের ৯ ওভারে নিউজিল্যান্ড রান তুলেছে ১০৯টি।
মূলতঃ গ্লেন ফিলিপস আউট হওয়াটাই যেন কিউইদের জন্য সাপে বর হয়েছে। কারণ, ফিলিপস আউট হওয়ার পরই মাঠে নামেন জিমি নিশাম। মাঠে নেমেই রীতিমত টর্নেডো বইয়ে দেন তিনি ইংলিশ বোলারদের ওপর।
উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। কেবল ১১ বল। তাতেই ৩টি ছক্কা এবং ১টি বাউন্ডারি মেরে নিউজিল্যান্ডের রানের চাকা ঝড়ের বেগে বাড়িয়ে দেন তিনি। আদিল রশিদের বলে ১৮তম ওভারের শেষ বলে ইয়ন মরগ্যানের হাতে ধরা পড়লেও ততক্ষণে ড্যারিশ মিচেলকে নিয়ে মূল কাজটি করে ফেলেন জিমি নিশাম।
পরের ওভারে তো ড্যারিল মিচেল একাই সব কাজ সেরে ফেলেন। ক্রিস ওকসের ওভার থেকেই ২০ রান নিয়ে ফেলেন। পরের ওভার পর্যন্ত আর খেলাকে টেনে নিতে দেননি। ড্যারিল মিচেল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন এবং ৪৭ বলে করেন ৭২ রান। ৪টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি।
অথচ, ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ইংলিশদের সাঁড়াসি আক্রমণের মুখে মাত্র ১৩ রানেই মার্টিন গাপটিল এবং কেন উইলিয়ামসনের মত সেরা দুই ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। রীতিমত ব্যাটিং বিপর্যয় বলা যায়।
এমন পরিস্থিতিতে উইকেট বাঁচানো ছিল প্রাথমিক কাজ। সে কাজেই যেন খুব মনযোগী হয়ে ওঠেন ডেভন কনওয়ে এবং ড্যারিল মিচেল। তৃতীয় ওভারে বাধার পর তাদের জুটি বিচ্ছিন্ন হয় ১৪তম ওভারে। ততক্ষণে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে রান যোগ হয় ৯৫টি।
এ সময় আউট হন ডেভন কনওয়ে। ৩৮ বলে ৪৬ রান করে আউট হন তিনি। ৫টি বাউন্ডারি এবং একটি ছক্কার মার মারেন তিনি। কনওয়ে আউট হওয়ার পর মাঠে নামেন গ্লেন ফিলিপস। ৪ বলে ২ রান করে আউট হন তিনি।
ফিলিপস আউট হওয়ার পরই মাঠে নামেন জিমি নিশাম এবং মাত্র ১১ বলের ঝড়ো ইনিংসেই ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি। ইংলিশদের হয়ে ২টি করে উইকেট নেন ক্রিস ওকস এবং লিয়াম লিভিংস্টোন। ১টি উইকেট নেন আদিল রশিদ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে মইন আলির ৩০ বলে ৫১ রানের ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৩০ বলে ৪১ রান করেন ডেভিড মালান। ২৪ বলে ২৯ রান করেন জস বাটলার।
২০১৫ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিশ্বকাপে সর্বপ্রথম ফাইনালে খেলে কিউইরা। সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। এরপর ২০১৯ বিশ্বকাপেও ফাইনাল খেলে তারা। কিন্তু ফাইনালে ইংল্যান্ডের সঙ্গে সুপার ওভারের নাটকীয়তায় বিশ্বকাপ জেতা হয়নি কিউইদের।
এরপর সর্বশেষ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠে যায় নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথমবারেরমত আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট জিতে নেয় কেনে উইলিয়ামসনের দল। আর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে কিউইরা।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








