তীরে এসে তরি ডোবাল পাকিস্তান, ফাইনালে অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়তে থাকা পাকিস্তান তীরে এসে তরি ডোবাল। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ১৭৬ রান সংগ্রহ করে বাবর আজমরা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ৪৯ রান করে বিদায় নেওয়ার পর অস্ট্রেলিয়া যখন ব্যাটিং বিপর্যয়ে, সেই মুহূর্তে মাঠে নেমে ঝড়ো ইনিংস খেলে শেষ ওভারে তিন ছক্কা মেরে দলকে জয় এনে দেন ম্যাথু ওয়েড।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। অপরদিকে দারুণ ফিল্ডিং করে পাকিস্তানকে চাপে রেখেছে অস্ট্রেলিয়া। অবশ্য তৃতীয় ওভারে রিজওয়ানের তুলে দেওয়া বল ধরতে পারলে অসাধারণ এক ক্যাচের মালিক হতে পারতেন ডেভিড ওয়ার্নার। তবে সে সুযোগ হারায় অজি ওপেনার।
অষ্টম ওভারে চতুর্থ বলে মার্শের বলে ২ রান নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ২৫০০ রান করার কীর্তি গড়েন পাক অধিনায়ক বাবর আজম। ৬২ ম্যাচ খেলে এই অর্জনে শীর্ষে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে যান তিনি। এরপর দশম ওভারে অ্যাডাম জাম্পার বলে ওয়ার্নারের হাতে ক্যাচ তুলে দেন এ ব্যাটার। ৩৪ বলে ৩৯ রান করে বিদায় নেন বাবর।
বাবরের বিদায়ের পর ফখর জামানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রিজওয়ান। ৩ ছয় ও ২ চারে ৪১ বলে অর্ধশতক তুলে নেন তিনি। তবে শেষদিকে এসে স্টার্কের বলে উইকেট হারান এ ব্যাটার। ৫২ বলে ব্যক্তিগত ৬৭ রান করে বিদায় নেন রিজওয়ান। গত ম্যাচগুলোতে ক্যামিও ইনিংস খেলা আসিফ আলী অবশ্য এ ম্যাচে কোনো রান না নিয়েই সাঝঘরে ফেরেন।
শেষ ওভারে স্টার্কের বলে উইকেট হারান শোয়েব মালিক। তবে থিতু হয়ে থাকা ফখর জামান ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বলে অর্ধশতক তুলে নেন। ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। অপরপ্রান্তে ১ রানে অপরাজিত থাকেন হাফিজ।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শাহিন আফ্রিদির দুর্দান্ত বলে এলবিডব্লিউ হয়ে ডাক মেরে সাঝঘরে ফেরেন তিনি। এরপর ব্যাট করতে নামা মিচেল মার্শকে নিয়ে দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার। তবে মার্শকে ফিরিয়ে ভালো সংগ্রহের দিকে এগিয়ে যাওয়া এ জুটি ভাঙ্গেন শাদাব খান। ২২ বলে ২৮ রান করে বিদায় নেন মার্শ।
তৃতীয় উইকেটে ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি স্মিথ। ব্যক্তিগত ৫ রানে শাদাব খানের দ্বিতীয় শিকার হন তিনি। ব্যাট হাতে থিতু হয়ে থাকা ওয়ার্নার অর্ধশতকের এক রান আগে উইকেট হারান। ৩ ছয় ও ৩ চারে ৩০ বলে ৪৯ রান নিয়ে সাঝঘরে ফেরেন তিনি।
নিজের শেষ ওভারে ম্যাক্সওয়েলকে ফিরিয়ে চতুর্থ উইকেট পূর্ণ করেন শাদাব। ব্যক্তিগত ৭ রানে বিদায় নেন অজি অলরাউন্ডার। এরপর বিপর্যয়ে পড়া দলকে টেনে তোলেন মার্কান স্টয়নিস ও ম্যাথু ওয়েড। শেষদিকে এসে জড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এ দুই ব্যাটার। ১৮তম ওভারের শেষ তিন বলে পরপর ৩ ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন ম্যাথু ওয়েড।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








