এবার টি-টোয়েন্টিতেও নতুন রাজা পাবে ক্রিকেট বিশ্ব
স্পোর্টস ডেস্ক : আবুধাবি থেকে দুবাই- ১১৭ কিলোমিটার দূরত্বের দুই শহরে দুই দিনে তাসমান সাগরপাড়ের দুই দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার শ্বাসরুদ্ধকর জয় দেখলো ক্রিকেটবিশ্ব। ২০১০ ও ২০০৯ সালের আসরের বিশ্ব চ্যাম্পিয়নদের যাত্রা সেমিতেই থামিয়ে দিয়েছে দুই প্রতিবেশী দেশ।
যার ফলে আগামী ১৪ নভেম্বর (রোববার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন কোনো দলের ক্যাবিনেটেই যুক্ত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। ২০১৯ সালের আসরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এবার টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো শিরোপা জেতার অপেক্ষা এক দল।
অস্ট্রেলিয়া
ওয়ানডে বিশ্বকাপকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলা অস্ট্রেলিয়ার ট্রফি ক্যাবিনেটে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের কোনো শিরোপাই নেই। ২০১০ বিশ্বকাপের ফাইনালই অজিদের সর্বোচ্চ সাফল্য। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় অজিদের।
২০১২ সালের আসরেও সেমিফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া। তবে সেবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৪ রানে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় অস্ট্রেলিয়ার। ২০১৪ ও ২০১৬ সালের গল্পগুলো এক- সুপার টেন থেকে অজিদের বিদায়।
এবার ২০২১ বিশ্বকাপের সেমিফাইনালে এসে ১১ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনল অস্ট্রেলিয়া। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। তাদের সামনে সুযোগ প্রথম শিরোপা জেতার।
নিউজিল্যান্ড
ওয়ানডে বিশ্বকাপে ২০১৫ সালেই ‘সেমিফাইনাল হার্ডল’ কাটিয়েছে নিউজিল্যান্ড। তারপরও কেউ যদি নিউজিল্যান্ডকে ‘সেমিফাইনাল টিম’ বলেও থাকেন, তিনি মোটেও ভুল করছেন না। কারণ আগের ছয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেই উঠতে পারেনি কিউইরা।
২০০৭ সালের আসরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম মৌসুমেই সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড। তবে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে ফাইনাল আর খেলা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। এরপর কখনও শ্রীলঙ্কা, কখনও ইংল্যান্ড বাধা হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে।
২০১৪ সালের আসরে চট্টগ্রামে ৬০ রানে অলআউট করে আরও একবার কিউইদের সেমিতে ওঠার ‘পথের কাঁটা’ হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কা। ২০১৬ সালে নয় বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে কিউইরা। দিল্লিতে ১৭ বল হাতে রেখে ৭ উইকেটের ইংল্যান্ডের বিশাল জয়ে আবারও সেমিতেই থমকে যায় কিউইদের বিশ্বকাপ যাত্রা।
পাঁচ বছর পর এবার আবুধাবিতে সেমিফাইনালে ইংল্যান্ডকে পেয়ে ‘দিল্লির প্রতিশোধ’ নেওয়ার সুযোগ আর হাতছাড়া করেনি কেইন উইলিয়ামসনের দল। ইংলিশদের ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ব্ল্যাক ক্যাপসরা।
২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন দেখেছিল ক্রিকেটবিশ্ব। দুই বছর পর অন্য সংস্করণেও নতুন কোনো দলের মাথায় শিরোপার মুকুট দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।
(ওএস/এসপি/নভেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








