বাংলাদেশে আসছে পাকিস্তান দল
স্পোর্টস ডেস্ক : আগেই জানা, বিশ্বকাপের পরপরই বাংলাদেশের মাটিতে তিন টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসবে পাকিস্তান ক্রিকেট দল। তাদের আশা ছিল ফাইনাল খেলার। সেই মোতাবেক ফাইনালের পরই বাংলাদেশে আসার কথা ছিল বাবর আজমের দলের।
কিন্তু বৃহস্পতিবার রাতে সেমিফাইনালেই থেমে গেছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা। অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটের হারে বিদায়ঘণ্টা বেজে গেছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। আর বাদ পড়ার পরদিনই বাংলাদেশের পথে উড়াল দিচ্ছে পাকিস্তানের টি-টোয়েন্টি দল।
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। এর এক সপ্তাহ আগেই আজ মধ্যরাতে দুবাই থেকে বাংলাদেশে উদ্দেশে রওনা করবে পাকিস্তান। খবরটি জানাচ্ছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতির বরাত দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাংলাদেশে আসবেন ১৬ নভেম্বর। তবে স্কোয়াডের বাকি খেলোয়াড়রা শুক্রবার মধ্যরাতের ফ্লাইটেই আসছেন বাংলাদেশে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র জানিয়েছে, শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে পাকিস্তান দলকে বহনকারী বিমান। বাংলাদেশে পৌঁছে তাদের রুম কোয়ারেন্টাইন করতে হবে না। করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই ঢুকতে পারবেন জৈব সুরক্ষা বলয়ে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে বিশ্বকাপ দলের শুধুমাত্র মোহাম্মদ হাফিজকে রাখা হয়নি। তার জায়গায় আনা হয়েছে আরেক অলরাউন্ডার ইফতিখার আহমেদকে। টেস্ট সিরিজের স্কোয়াড পরে ঘোষণা করবে পাকিস্তান।
চলতি বিশ্বকাপের মতো বাংলাদেশ সফরেও ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্ব পালন করবেন সাকলাইন মুশতাক। তবে ব্যাটিং পরামর্শক হিসেবে দলের সঙ্গে আসবেন না বিশ্বকাপে দায়িত্ব পালন করা ম্যাথু হেইডেন।
বাংলাদেশ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।
(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- পাকাপাকি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








