আইপিএল ক্রিকেটের ‘দুধেল গাই’, একে বাঁচিয়ে রাখতে হবে
স্পোর্টস ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে গেলেও, সুপার টুয়েলভেই বাদ পড়ে গিয়েছে বিরাট কোহলির দল। এর পেছনে বেশিরভাগ সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞরা দুষছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটকে।
তাদের মতে, আইপিএল খেলার ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই বিশ্বকাপে নামতে হয়েছে কোহলি-রোহিতদের। যার বলে বিশ্ব আসরে নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারেনি ভারত। তাই আইপিএলের খোলাখুলি সমালোচনাই করেছেন সবাই।
তবে এসব সমালোচনাকে কানে তুলতে রাজি নন বিশ্বকাপে ভারতের কোচের দায়িত্ব পালন করা রবি শাস্ত্রি। তিনি মনে করেন, ক্রিকেটের বৃহত্তর স্বার্থের জন্যই আইপিএলকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। কেননা বর্তমানে ক্রিকেটের জন্য একপ্রকার দুধেল গাই আইপিএল।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রি বলেছেন, ‘আমি মনে করি আইপিএল অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানুষ কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। আপনার অন্য ফরম্যাটের ক্রিকেট বাঁচিয়ে রাখার জন্য আইপিএল হলো দুধেল গাই। আপনাকে এটিকে বাঁচিয়ে রেখেই অর্থ উপার্জন করতে হবে।’
সেই উপার্জিত অর্থ খরচের দারুণ উপায়ও বাতলে দিয়েছেন ভারতের বিদায়ী কোচ, ‘আইপিএল থেকে পাওয়া অর্থ খেলাটির বিভিন্ন ফরম্যাটে, তৃণমূল পর্যায়ে, ঘরোয়া ক্রিকেটে ছড়িয়ে দিন। যাতে ক্রিকেট খেলাটি বেঁচে থাকে।’
এসময় ভারতীয় দলের ক্লান্তির কথা স্বীকার করে নেন শাস্ত্রিও। করোনাভাইরাস পরিস্থিতিতে জৈব সুরক্ষা বলয়ে থেকে দীর্ঘদিন ধরে খেলার ধকল কাটাতে দলের সবার বিশ্রাম প্রয়োজন বলে মনে করেন তিনি। কারণ ভারতীয় দলের ক্রিকেটাররাও মানুষ।
শাস্ত্রি বলেছেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কঠিন সময় এই কোভিড পরিস্থিতি। আমার মনে হয় না, ভারতীয় দলের মতো অন্য কেউ এতো বেশি সময় বাইরে বাইরে থেকে খেলতে পারবে। সবারই বিশ্রাম প্রয়োজন। শুধু বিরাট নয়, সবারই বিশ্রাম নেওয়া উচিত। কারণ তারাও মানুষ।’
(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২১)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- লিচু চোর
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
-1.gif)








