বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল। যদিও সফরের শুরুতেই তারা খেলবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই ম্যাচের টেস্ট। পরের সিরিজের জন্য আজ ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দুই টেস্টের প্রথমটি শুরু হবে ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে। দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু হবে ৪ ডিসেম্বর।
২০ জনের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়লেন অভিজ্ঞ স্পিনার ইয়াসির শাহ। ২ বছর পরে টেস্ট স্কোয়াডে ফিরে এলেন ওপেনার ইমাম-উল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরের ২১ জনের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে ইয়াসির ছাড়াও বাদ পড়েছেন হারিস রউফ, ইমরান বাট এবং শাহনেওয়াজ দাহানি। তাদের পরিবর্তে ইমাম ছাড়াও দলে ঢুকেছেন মিডল অর্ডার ব্যাটসম্যাম কামরান গুলাম ও অফস্পিনার বিলাল আসিফ।
পাকিস্তানে চলমান কায়েদে আজম ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করার কারণে দলে ফেরানো হয়েছে ইমাম-উল হককে। ৫ ইনিংসে তিনি করেছেন ৪৮৮ রান। এর মধ্যে রয়েছে একটি অপরাজিত ডাবল সেঞ্চুরির ইনিংসও। নিজের ক্যারিয়ারের ১১তম এবং শেষ টেস্ট ম্যাচটি তিনি খেলেছেন ২০১৯ সালের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করেছে বাবর আজমের দল। প্রসঙ্গতঃ ১৯, ২০ ও ২২ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে পাকিস্তান। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় খেলা হবে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট।
পাকিস্তানের টেস্ট স্কোয়াড
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, ফাওয়াদ আলম, ইমাম-উল-হক, কামরান গুলাম, সউদ শাকিল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, বিলাল আসিফ, হাসান আলি, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলি, সাজিদ খান, শাহিন আফ্রিদি ও জাহিদ মাহমুদ।
(ওএস/এএস/নভেম্বর ১৫, ২০২১)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- লিচু চোর
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
-1.gif)








