‘নিউজিল্যান্ড খুব কঠিন সময় পার করছে’
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে উঠলেও স্বপ্ন পূরণ হলো না। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে শিরোপা অধরা থেকে গেলো নিউজিল্যান্ডের। তবে বিশ্বকাপ জিততে না পারার ক্ষত ভোলার আগেই আরেকটি লড়াইয়ের ময়দানে নেমে পড়তে হচ্ছে কেন উইলিয়ামসনদের।
দুবাইতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পরপরই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত চলে যাচ্ছে কিউইরা। ফাইনালে হারের মাত্র তিনদিন পর জয়পুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
এরপর রাঁচি এবং কোলকাতায় অনুষ্ঠিত হবে পরের দুই ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষ করতে না করতেই শুরু হয়ে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশন। ভারতের বিপক্ষেই তারা খেলতে নামবে ২ ম্যাচের টেস্ট সিরিজ। কানপুর এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুটি ম্যাচ।
টেস্ট খেলোয়াড় যারা টি-টোয়েন্টি দলের অংশ নয়, তারা এরইমধ্যে ভারতে পৌঁছে গেছে। নিউজিল্যান্ড দলের সাপোর্ট স্টাফদের সামনে রয়েছে কঠিন ব্যস্ততা। কারণ সকালে টেস্ট খেলোয়াড়দের এবং সন্ধ্যার পরে টি-টোয়েন্টি দলের খেলোয়াড়দের অনুশীলন নিয়ে ব্যস্ত থাকতে হবে তাদের।
কঠিন কর্মসূচি। যা নিয়ে রীতিমত ব্যস্ত সময় পার করছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। ঠাসা এই সময়সূচিকে ‘কঠিন এবং চ্যালেঞ্জিং’ বলে অভিহিত করেছেন তিনি। যদিও এর কোনো বিকল্প আর খোলা নেই তাদের সামনে।
গ্যারি স্টিড বলেন, ‘আমি যতোদূর মনে করতে পারি এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই আমরা অন্য একটি সিরিজ খেলতে যাচ্ছি। এটা অবশ্যই কঠিন এবং চ্যালেঞ্জিং; কিন্তু আমাদের সামনে যা আছে তা হলো এই সিরিজ। এরইমধ্যে ভারতে আমাদের ৯ থেকে ১০জন খেলোয়াড় রয়েছে। যারা টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো এবং ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করবো।’
তবে কিউই কোচ টি-টোয়েন্টির চেয়ে এখন টেস্ট ম্যাচকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেই দিয়েছেন, ‘টি-টোয়েন্টির চেয়ে আগামী মাসে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজেই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








