`আমরা জানি ব্রাজিলকে কোথায় আঘাত করতে হবে'
স্পোর্টস ডেস্ক : জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর সেপ্টেম্বরেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু ব্রাজিল সরকারের করোনাভাইরাসজনিত বিধিনিষেধের কারণে মাত্র পাঁচ মিনিট পরই বন্ধ হয়ে যায় সেদিনের খেলা।
এবার আর্জেন্টিনার মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় বাছাইয়ে নিজেদের ১৪তম ম্যাচে লড়বে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।
এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের বিশ্বকাপ টিকিট। বুধবারের ম্যাচটি জিতলে আর্জেন্টিনারও প্রায় নিশ্চিত হয়ে যাবে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ। এই ম্যাচের আগে ব্রাজিলের চ্যালেঞ্জ সম্পর্কে পুরোপুরি সচেতন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি (ব্রাজিল ম্যাচ) সত্যিই অনেক কঠিন। বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে আছে ব্রাজিল এবং এরই মধ্যে বিশ্বকাপও নিশ্চিত করে ফেলেছে। বর্তমান সময়ের অন্যতম ভারসাম্যপূর্ণ দল ব্রাজিল। আমরা জানি এই ম্যাচটি কতটা কঠিন হতে পারে।’
স্কালোনি আরও যোগ করেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে এবং আমরা জানি কোথায় তাদের আঘাত করতে হবে। আমরা সবসময় যেমন খেলি, তেমনই খেলতে হবে। আমি কখনও এটার পক্ষে না যে, একজন খেলোয়াড় ভেনেজুয়েলার বিপক্ষে একভাবে খেলবে আর ব্রাজিলের বিপক্ষে আরেকভাবে।’
এসময় বিশ্বকাপ বাছাইয়ের সব ম্যাচই কঠিন জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না যে, বিশ্বকাপ বাছাইয়ের অন্যান্য দল ব্রাজিলের মতো শক্তিশালী নয়। সবগুলো ম্যাচই অনেক কঠিন। (ব্রাজিলের বিপক্ষে) আগের ম্যাচটি পুরোটা খেলা সম্ভব হয়নি। আশা করছি এবারের ম্যাচটি উপভোগ্য হবে।’
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








