টি-২০ স্কোয়াডে চার নতুন মুখ, সাকিব-মুশফিকসহ বাদ পড়লো ৬ জন
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে তুমুল ব্যর্থতার পর দলের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, এটা ছিল জানা কথা। বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করা হবে, তা ছিল অনুমেয়।
অবশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।
এই দলে ঠাঁই পেয়েছে চারটি নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম।
ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়তি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন।
বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন এবং সাইফউদ্দিন।
বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে গিয়ে চরম ভরাডুবি ঘটেছে বাংলাদেশ দলের। প্রথম পর্বেই (বাছাই পর্ব) স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল টাইগাররা। এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভে উঠলেও এই পর্বে যারপরনাই হতাশ করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
এরমধ্যে ইনজুরির কারণে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। ওই সময় অবশ্য সাকিবের পরিবর্তে আর কাউকে দলে নেয়াও হয়নি। সাকিব আল হাসান সুস্থ হয়ে দেশে ফিরে এলেও তাকে টি-টোয়েন্টিতে নেয়া হয়নি। হয়তো টেস্ট স্কোয়াডে রাখা হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
মুশফিক, সৌম্য এবং লিটন দাসের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংই মূলতঃ বিশ্বকাপে বাংলাদেশকে ডুবিয়েছে। যে কারণে পাকিস্তানের বিপক্ষে এই তিনজনকে দলে নেয়া হয়নি। এছাড়া বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকলেও পরে সাইফউদ্দিনের ইনজুরির কারণে মূল স্কোয়াডে জায়গা পান রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে বাদ পড়েছেন তিনিও। আর সাইফউদ্দিন তো ইনজুরিতেই রয়েছেন। তাকেও এবারের টি-টোয়েন্টি দলে নেয়া হলো না।
দলে ফিরিয়ে আনা হয়েছে টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। দলের পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং শহিদুল ইসলাম।
স্পিন ডিপার্টমেন্টে নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব এবং শেখ মেহেদী হাসানের সঙ্গে বোলিং করতে পারবেন আফিফ হোসেন ধ্রুবও।
ব্যাট হাতে দলকে এগিয়ে নেয়ার দায়িত্ব থাকবে নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আকবর হোসেন, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি রাব্বি কিংবা শামীম পাটোয়ারিদের ওপর। শামীম পাটোয়ারি আবার একজন অলরাউন্ডারও বটে।
পাকিস্তানের বিপক্ষে বাংলদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।
(ওএস/এসপি/নভেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ৪শ’ বছরের জামাই মেলা ঘিরে আনন্দ-উৎসব
- দিনাজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুই কারখানাকে জরিমানা
- সাতক্ষীরায় টিসিবি পণ্যে বিতরণ অনিয়ম ও জনদুর্ভোগের অভিযোগ
- টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন, শিক্ষিকার চাকরি থেকে অব্যাহতি
- মহম্মদপুরে দিগন্তজোড়া হলুদ বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- নগরকান্দায় ডাইভারশন ছাড়াই সড়ক উন্নয়ন কাজ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
- কাপ্তাইয়ে আলোচনায় মায়ারাম তনচংগ্যা, জেলা পরিষদে দায়িত্ব পেলে উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- নড়াইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
- ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
- ঝিনাইদহে অভিযানেও থামছে না মাদকের কারবার
- ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- পাংশায় চাঞ্চল্যকর সংঘবদ্ধ তরুণী ধর্ষণ মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
- ‘পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি’
- ওমরাহ পালন করতে গেলেন জামায়াত আমির
- ‘তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা’
- ফরিদপুরে ২২ কেজি গাঁজাসহ এক নারী গ্রেপ্তার
- মুকসুদপুরে দুই নারী দালালের কারাদণ্ড
- ‘ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর না হলে অর্থনীতি ভালো হবে না’
- ‘দেশের সকল ভূমি অফিস নিয়ে প্রশ্ন আছে’
- ফজলুর রহমান বাবুকে একবছর বিশ্রামে থাকার পরামর্শ
- ‘যারা ওয়ানডে সিরিজ খেলব তাদের ভালো প্রস্তুতি হলো’
- ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- দিনাজপুরে রেল লাইনে আটকা পড়া ট্রাকে ট্রেনের ধাক্কা, ট্রাক ক্ষতিগ্রস্ত, ড্রাইভার আহত
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- অপহৃত আলমের পরিবারের সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-1.gif)








