ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে করপোরেট টি-টোয়েন্টি কাপ
স্পোর্টস ডেস্ক : সপ্তমবারের মতো আয়োজিত করপোরেট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর হলো ওয়ালটন গ্রুপ। টিকে স্পোর্টস ম্যানেজমেন্টের এ আয়োজনে এবার ১৬ দল অংশগ্রহণ করবে। মিরপুরের সিটি ক্লাব মাঠে টুর্নামেন্ট শুরু হবে ১৯ নভেম্বর। ১৭ দিনের টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৪টি। টিকে স্পোর্টস ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া দুইটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখানো হবে দেশের একটি চ্যানেলে।
সোমবার রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে টুর্নামেন্টের লোগো, জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।
জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে পারেননি। এছাড়াও টিকে স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার তারেক আজিজ উপস্থিত ছিলেন।
মিলটন আহমেদ অংশগ্রহণকারী ১৬ দলকে স্বাগত জানিয়ে বলেন, ‘টিকে স্পোর্টস ম্যানেজমেন্ট আয়োজিত ১৬ দলের করপোরেট টুর্নামেন্টে ওয়ালটন গ্রুপ টাইটেল স্পন্সর হয়েছে। এর আগে ছয় বছর এ টুর্নামেন্ট হয়েছে। আশা করছি সপ্তম আসরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দেশে বা দেশের বাইরে হোক বাংলাদেশ ক্রিকেট দলের সবকটি সিরিজে ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করে আসছে। এছাড়া ঘরোয়া সবগুলো ক্রিকেটে আমরাই স্পন্সর করছি এবং বিসিএলে আমাদের নিজস্ব একটি দলও রয়েছে।’
তারেক আজিজ বলেন, ‘খেলাধুলা ছাড়ার পর চাকরিতে যোগদান করি। সেখানে টের পেয়েছি খেলাধুলা করার জন্য কতো চাকুরিজীবি অপেক্ষায় থাকেন। তাদের ইচ্ছে থাকলেও ছিল না কোনো প্লাটফর্ম। সেই চিন্তা থেকে আমরা টিকে স্পোর্টস ম্যানেজমেন্টের উদ্যোগে করপোরেট টুর্নামেন্ট চালু করি। ছয় বছর পেরিয়ে এখন এ টুর্নামেন্ট সপ্তম আসরে পড়েছে। আমি ধন্যবাদ দিতে চাই ওয়ালটন গ্রুপকে। ওয়ালটন গ্রুপ বরাবরই বাংলাদেশ ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করে আসছে। এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি সামনেও ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানকে আমরা পাশে পাবো।’
সাপ্তাহিক ছুটির দিনে ম্যাচগুলো আয়োজন করা হবে। এজন্য ফাইনালের সময় এখনও ঠিক করেনি আয়োজকরা। টুর্নামেন্টে গত বছর ম্যান অব দ্য টুর্নামেন্ট একটি মোটরবাইক পেয়েছিলেন। এবারও একই পুরস্কার রাখা হয়েছে। এছাড়া প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে ট্রফি ও আর্থিক পুরস্কার দেওয়া হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল: প্রত্যয় মেডিকেল ক্লিনিক, বিএমসি, এইচজে জাদুবে, লায়লা গ্রুপ, হেরিটেজ গ্রুপ, এসপিজেড অ্যাকুসটিকস, ব্র্যাস ট্রাক, ইনফরমেশন লিমিটেড, ম্যাডেসটিক, একে রয়্যালস, সিদ্দিকি গ্রুপ, স্টেপ ওয়ান টেকনোলজি, ২২ ইয়ার্ড স্পোর্টস, ওয়ান স্কাই ওডিজি, এম.কে.আর গ্রুপ ও হক ব্রাদার্স।
(পিআর/এসপি/নভেম্বর ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- ‘বাংলাদেশ’ ধাপ্পার স্বরূপ এখন অনেকটা উম্মোচিত হয়েছে
- হেলিকপ্টারে বসে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী
- সালথার ফুলবাড়িয়ায় ৩শ' ফুট রাস্তার অভাবে দুর্ভোগে এলাকাবাসী
- কাপ্তাইজুড়ে ওয়াগ্যোয়াই উৎসবের আমেজ, রথ ও ফানুস তৈরিতে ব্যস্ত তরুণরা
- ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের কাচারীঘাটে নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন
- মাদারীপুরে বোরকা পরে হামলা চালাতে গিয়ে যুবক নিহত, আহত ৩
- ফের ছাত্রীদের শ্লীলতাহানিসহ নানা অভিযোগ শিক্ষক শহীদুলের বিরুদ্ধে
- কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- বহুমাতৃক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অপরিহার্য: গোবিপ্রবি উপাচার্য
- সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- লিচু চোর
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
-1.gif)








