অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়লেন পেইন
স্পোর্টস ডেস্ক : গুরুত্বপূর্ণ অ্যাশেজ সিরিজ শুরুর মাত্র তিন সপ্তাহ আগে সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন টিম পেইন। শুক্রবার হোবার্টে এক সংবাদ সম্মেলনে এক লিখিত বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি।
মূলত মাঠের বাইরের আপত্তিকর এক ঘটনার কারণে দায়িত্ব ছাড়লেন এ উইকেটরক্ষক ব্যাটার। ২০১৭ সালে তাসমানিয়া ক্রিকেটের এক সাবেক নারীকর্মীকে ‘সেক্সটিং’র অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
হুট করে অ্যাশেজের আগে দিয়ে পেইনের এমন সিদ্ধান্তের ফলে নতুন অধিনায়ক খোঁজার সময়ও পাচ্ছে না অস্ট্রেলিয়া। তবে স্বাভাবিক প্রক্রিয়া মেনে আসন্ন অ্যাশেজে দলের দায়িত্ব কাঁধে নিতে পারেন এতদিন ধরে সহ-অধিনায়ক থাকা প্যাট কামিনস।
যদি সত্যিই কামিনসকে দেওয়া হয় অধিনায়কত্ব, তাহলে ৬৫ বছরের মধ্যে প্রথম পেসার হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়ক হবেন তিনি। ক্রিকেট বোর্ডের অনুমোদন পেলে অস্ট্রেলিয়া টেস্ট দলের ৪৭তম অধিনায়ক হবেন কামিনস।
অধিনায়কত্ব ছাড়ার পর অ্যাশেজের প্রথম টেস্টেও অনিশ্চিত পেইন। সেক্ষেত্রে দুই অনভিষিক্ত অ্যালেক্স ক্যারে অথবা জশ ইংলিসের মধ্যে একজনকে দেওয়া হবে উইকেটকিপিংয়ের দায়িত্ব। এরই মধ্যে অস্ট্রেলিয়া ‘এ’ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে ক্যারেকে।
পেইনের অধিনায়কত্ব ছাড়ার পেছনে সেক্সটিংয়ের ঘটনাটি প্রায় চার বছরের বেশি সময়ের আগের। দীর্ঘ সাত বছর পর ২০১৭ সালে টেস্ট দলে ডাক পেয়েছিলেন তিনি। এর মাসখানেক আগে তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীকে আপত্তিকর কিছু মেসেজ পাঠান তিনি।
ফক্স স্পোর্টসের প্রতিবেদনে জানানো হয়েছে, সেই সেক্সটিংয়ের সময় নিজের যৌনাঙ্গের ছবি সেই নারীকর্মীকে মেসেজ দিয়েছিলেন পেইন। পাশাপাশি সেই নারীকর্মীকে উত্তেজক কিছু মেসেজ দিয়ে যৌনকর্মের আহ্বান জানান অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক।
এই ঘটনার প্রেক্ষিতে ২০১৮ সালের জুনে ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট তাসমানিয়ায় অভিযোগ করেন সেই নারী। তবে তখন করা তদন্তে পার পেয়ে যান পেইন। সেই বছরের জুনে এটি অভিযোগ করা হলেও, মার্চ থেকেই এ বিষয়ে ধারণা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের।
এখন নতুন করে সেই ঘটনা সামনে আসায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পেইন। তবে দলের সঙ্গে থাকার কথা জানিয়েছেন। এরই মধ্যে পেইনের পদত্যাগপত্র গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শিগগিরই ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান রিচার্ড ফ্রেউডেন্সটেইন বলেছেন, ‘পেইনের মনে হয়েছে তার পরিবার ও অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য এটিই সেরা সিদ্ধান্ত। বোর্ড এরই মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে। এখন জাতীয় নির্বাচকরা নতুন অধিনায়ক বাছাইয়ের প্রক্রিয়া শুরু করবেন।’
লিখিত বিবৃতিতে পেইন বলেছেন, ‘আজ আমি অস্ট্রেলিয়ার পুরুষ টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিচ্ছি। এটি সত্যিই অনেক কঠিন সিদ্ধান্ত। তবে আমি, আমার পরিবার এবং ক্রিকেটের জন্য এটিই সঠিক।’
‘এই সিদ্ধান্তের ব্যাকগ্রাউন্ড চার বছর আগের সেই ঘটনা। তখন আমি এক সহকর্মীর সঙ্গে কিছু মেসেজ আদানপ্রদান করেছিলাম। তখন এ বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইন্ট্রেগিটি ইউনিটেও তদন্ত হয়। সেটিতে আমি পুরোপুরি সহযোগিতা করেছি। তদন্তে দেখা গিয়েছিল, সেই ঘটনায় বোর্ডের কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি।’
‘তবু আমি সেই ঘটনাকে ঘিরে এখনও সত্যিই দুঃখিত। তখনই আমি আমার পরিবার ও স্ত্রীর সঙ্গে কথা বলেছি। ক্ষমা ও সমর্থনের জন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমরা ভেবেছিলাম সেই ঘটনা অতীত। তাই দলের ওপরই পূর্ণ মনোযোগ দিচ্ছিলাম। যেমনটা দিয়েছি গত ৩-৪ বছরে।’
‘যাই হোক, সম্প্রতি জানতে পেরেছি আমার মেসেজগুলো বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় আমি বলতে চাই, ২০১৭ সালে করা আমার সেই কাজ একজন অস্ট্রেলিয়ান অধিনায়কের জন্য মোটেও সমীচীন নয়। আমি দুঃখিত, আমার পরিবার ও স্ত্রীকে দেওয়া কষ্টের জন্য। খেলাটির মর্যাদা ক্ষুণ্ন করায় দুঃখপ্রকাশ করছি।’
উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে অস্ট্রেলিয়ার ক্রিকেটে বল টেম্পারিং কেলেংকারির পর টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন পেইন। তার অধীনে ২৩টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এবার আরেকটি কেলেংকারির মধ্য দিয়েই শেষ হলো পেইনের অধিনায়কত্ব অধ্যায়।
(ওএস/এএস/নভেম্বর ১৯, ২০২১)
পাঠকের মতামত:
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- পাকাপাকি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
-1.gif)








