জয়ের সম্ভাবনা তৈরি করেও হেরে গেলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : শেষ ওভারটি করতে এলেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। পাকিস্তানের তখন প্রয়োজন মাত্র ২ রান। প্রথম বলে শাদাব খানকে কোনো রান দিলেন না। দ্বিতীয় বলটিকে মিডউইকেটের ওপর দিয়ে উড়িয়ে মারলেন শাদাব। বাউন্ডারির বাইরে গিয়ে আছড়ে পড়লো। ছক্কা। ৪ বল হাতে রেখে ৪ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লো পাকিস্তান।
অথচ, জয়ের কী দারুণ সম্ভাবনাই তা তৈরি করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফাখর জামান আর খুশদিল শাহকে পরপর দুই ওভারে ফিরিয়ে দিয়ে সে সম্ভাবনাটা আরো জোরালো করেছিল টাইগাররা।
কিন্তু মোস্তাফিজুর রহমান আর শরিফুল ইসলামের দুই ওভারেই ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসেন পাকিস্তানের দুই ব্যাটসম্যান শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ। দুই ওভারে এই দুই বোলারই ১৫ রান করে দিলেন ৩০ রান। তাদেই ম্যাচ হাত থেকে ফসকে যায় বাংলাদেশের।
শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ মিলে ১৫ বলে ৩৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে হারিয়ে দেন। ১৮ এবং ১৯তম ওভারেই বাংলাদেশ ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে। ১০ বলে ২১ রানে শাদাব খান এবং ৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ।
১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তান যখন ২৪ রানেই চারজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে, তখন তাদের খুব বাজে অবস্থা টের পাওয়া যাচ্ছিল। সত্যিই দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে গিয়েছিল পাকিস্তান।
কিন্তু তাদেরকে ওই অবস্থা থেকে টেনে তোলেন ফাখর জামান এবং খুশদিল শাহ। ৫৬ রানের জুটি গড়েন এই দু’জন। সবচেয়ে বড় কথা দুর্দান্ত ব্যাট করে ম্যাচকে বাংলাদেশের হাত থেকে বের করে নিচ্ছিলেন তিনি।
সেই ফাখর জামানকে অবশেষে উইকেটের পেছনে নুরুল হাসানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তাসকিন আহমেদ। আউট সুইঙ্গার বলটি ফাখর জামানের ব্যাটে লেগে চলে যায় সোহানের হাতে। ৩৬ বলে খেলা ৩৪ রানের ইনিংসটির সমাপ্তি ঘটে সেখানে।
৮০ রানের মাথায় ফাখর জামান আউট হওয়ার পর ৯৬ রানের মাথায় ফিরে যান আরেক সেট ব্যাটসম্যান খুশদিল শাহও। শরিফুল ইসলামের কোমর পর্যন্ত লাফিয়ে ওঠা বলটিকে ব্যাটের কানায় লাগিয়ে খুশদিল জমা দেন উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে। ৩৫ বলে ৩৪ রান করেন তিনি। এ দু’জন আউট হওয়ার পর জয়ের বাকি কাজ সেরে ফেলেন শাদাব খান আর মোহাম্মদ নওয়াজ।
এর আগে ১২৭ রানকেই জয়ের পুঁজি বানিয়ে তুলছিল বাংলাদেশ দলের বোলাররা। মিরপুরের মাঠে এর চেয়ে চ্যালেঞ্জিং হতে পারে না। কারণ, ১২৭ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিতেছিল বাংলাদেশ। যদিও এবার প্রেক্ষাপট একটু ভিন্ন। বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা নেই এবার। সম্পূর্ণ নতুন একটি দল। এরা কী পারবে ১২৭ রান রক্ষা করতে?
অন্যদিকে পাকিস্তানের বিখ্যাত জুটি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। এই দু’জনের ব্যাটে বিশ্বকাপে উড়েছিল পাকিস্তান। তারা যদি দাঁড়িয়ে যান তাহলে তো কথাই নেই।
তবে, তাদেরকে দাঁড়াতে দেননি মোস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারের ৪র্থ বলেই জুটি ভেঙে দেন তিনি। মোস্তাফিজের দুর্দান্ত ডেলিভারিতে রিজওয়ানের স্ট্যাম্প উড়ে যায়। ১১ বলে ১১ রান করে ফিরে যান পাকিস্তানের এই দুর্ধর্ষ টি-টোয়েন্টি ব্যাটার।
এরপর ফাখর জামানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন বাবর আজম। কিন্তু তাদেরকেও খুব বেশিক্ষণ দাঁড়াতে দিলেন তাসকিন আহমেদ। চতুর্থ ওভারের শেষ বলে বাবর আজমের স্ট্যাম্পও উড়িয়ে দিলেন তাসকিন। তার গতিময় বলটি খেলতে গিয়ে ভেতরের কানায় লাগিয়ে স্ট্যাম্পে টেনে আনেন বাবর।
দুই পেসার তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমানের তোপের মুখে দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে যখন ধুঁকছিল পাকিস্তান, তখন তাদের ওপর আঘাত হানেন স্পিনার শেখ মেহেদীও। তার ঘূর্ণিতে বিভ্রান্ত হয়েছেন হায়দার আলিও।
রিভিউ নিয়েও বাঁচতে পারেননি হায়দার আলি। এরপর পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় কাটাতে মাঠে নামেন শোয়েব মালিকও। কিন্তু দুর্ভাগ্যের শিকার হলেন তিনি। ৬ষ্ঠ ওভারের শেষ বলে দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হলেন তিনি। মোস্তাফিজের বলটি এক বাউন্সে নুরুল হাসান সোহানের হাতে ছিল।
শোয়েব মালিক ছিলেন উইকেটের বাইরে। সোহান বলটি ছুঁড়ে দেন স্ট্যাম্পে। টিভি আম্পায়ারের কাছে আউটের সিদ্ধান্ত চাওয়া হয়। দেখা গেলো শোয়েবের ব্যাট মাটি স্পর্শ করার আগেই স্ট্যাম্প ভেঙে যায়। ২৪ রানে ৪র্থ উইকেট হারিয়ে বসলো পাকিস্তান। এরপরই জুটি গড়ে তোলেন ফাখর জামান এবং খুশদিল শাহ।
(ওএস/এসপি/নভেম্বর ১৯, ২০২১)
পাঠকের মতামত:
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- অভিনেতা সোহেল খান মারা গেছেন
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- শেরপুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল সেনা সদস্যের
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- শেরপুরে রানিশিমুল ইউপিতে দুস্থ নারীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ
- পাকাপাকি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- আত্রাইয়ে ইউএনও’র বিদায়ী সংবর্ধনা
- গরু চোরের হাতে গরুর মালিক নিহত
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
-1.gif)








