পাওয়ার প্লে: ২৫, ৩৬’র পর এবার ৩৩
স্পোর্টস ডেস্ক : নতুন দিন, নতুন ম্যাচ; কিন্তু বদলায় না বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিংয়ের বেহাল দশা। টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা তারও আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজে যে ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে, তা চলমান পাকিস্তান সিরিজেও।
প্রথম দুই ম্যাচের মতো আজও টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বলা বাহুল্য, ব্যাটিংয়ের অবস্থাও আগের দুই ম্যাচের মতোই। প্রথম ম্যাচে পাওয়ার প্লের ছয় ওভার শেষে স্কোর ছিল ২৫ রানে ৩ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩৬ রানে ২ উইকেট।
আজ সিরিজের শেষ ম্যাচে প্রথম ছয় ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩ রান। দ্বিতীয় ম্যাচের তুলনায় রান তিনটি কম হলেও, উইকেট একটি কম হারিয়েছে বাংলাদেশ। আর প্রথম ম্যাচের তুলনায় পড়েছে দুইটি কম উইকেট।
এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন এই ম্যাচের ওপেনার হিসেবে দায়িত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধেছেন নাইম শেখ ও এই ম্যাচ দিয়েই দলে ফেরা শামীম পাটোয়ারী।
এই ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও সাইফ হাসানের জায়গায় নেওয়া হয়েছে শহিদুল ইসলাম (অভিষেক), নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারীকে।
সাইফকে বাদ দেওয়ায় ইনিংস সূচনা করতে নাইম শেখের সঙ্গে পাঠানো হয় নাজমুল হোসেন শান্তকে। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে দারুণ এক স্কয়ার কাটে প্রথম বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু অভিষিক্ত শাহনাওয়াজ দাহানির করা ইয়র্কার লেন্থের পরের বলে সরাসরি বোল্ড হয়ে যান ৫ রান করা শান্ত।
এরপর তিন নম্বরে পাঠানো হয় শামীমকে। পাওয়ার প্লে'তে আর বিপদ ঘটতে দেননি শামীম ও নাইম। উইকেটে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শামীম।
পরে দাহানির করা চতুর্থ ওভারের শেষ দুই বলেও মারেন ব্যাক টু ব্যাক বাউন্ডারি। হারিস রউফের করা পাওয়ার প্লে'র শেষ ওভারেও চারের মার আসে শামীমের ব্যাট থেকে।
(ওএস/এসপি/নভেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








