‘হালাল মাংস’ বিতর্কে তোলপাড় ভারতীয় ক্রিকেট
স্পোর্টস ডেস্ক : ‘হালাল’ বিতর্কে এখন তোলপাড় পুরো ভারতীয় ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেটারদের খাবার মেন্যুতে ‘হালাল মাংস’ রাখার পরামর্শ দেয়া হয়েছে বিসিসিআইর পক্ষ থেকে। এরপরই তোলপাড় শুরু হয়। যার ঢেউ লেগেছে অবশেষে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মাঝেও। যদিও বোর্ড বলছে, তারা এ ধরনের কোনো পরামর্শই দেয়নি।
কানপুরে বৃহস্পতিবার শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেই টেস্টের আগে ‘হালাল মাংস’ নিয়ে নজিরবিহীন বিতর্ক তৈরি হলো। সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্টের আগে একটি নির্দিষ্ট ডায়েট চার্ট মানতে বলা হয়েছে ভারতীয় দলকে। সেই চার্টে শুধুমাত্র হালাল করা মাংস খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুয়োরের মাংস এবং গরুর মাংসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
এ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারতীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। কারণ, ভারতীয় দলের খাদ্য তালিকার ওপর কোনোদিন বিধিনিষেধ চাপানো হয়নি। এই নির্দেশিকার কথা জানাজানি হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও এই দাবি উড়িয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। তিনি দাবি করেছেন, ‘ক্রিকেটারদের খাদ্যাভ্যাসে কখনোই হস্তক্ষেপ করে না বোর্ড।’
‘হালাল মাংস’ বিতর্কে যখন আলোড়িত ভারতীয় ক্রিকেট, তখন নীরবতা ভাঙল বিসিসিআই। নীরবতা ভেঙে বোর্ডের পক্ষ থেকে বিবৃতিও দেওয়া হল। বিসিসিআই’র কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়ে দিলেন, বোর্ডের তরফ থেকে এমন ধরনের কোনও খাদ্যতালিকার কথা জানানো হয়নি ক্রিকেটারদের। সম্পূর্ণ ভিত্তিহীন খবর।
তিনি বলেন, ‘এ ধরনের ডায়েট প্ল্যানের কথা কোনোদিনও বলা হয়নি। আর বলাও হবে না ক্রিকেটারদের। কী খেতে হবে আর কী খাওয়া যাবে না, তা নিয়ে বোর্ড কখনওই কোনও ক্রিকেটারকে কোনও পরামর্শ দেয়নি। ক্রিকেটাররা নিজেদের পছন্দের খাবার খেতেই পারে।’
টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই এদেশে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে এসেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে ভারত হোয়াইটওয়াশ করেছে কিউয়িদের। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। তার আগেই খবর ছড়িয়ে পড়ে, ভারতীয় ক্রিকেটাররা কখন কী খাওয়া-দাওয়া করবেন, সেই মেনুও ঠিক করে ফেলা হয়েছে। মিনি ব্রেকফাস্ট, লাঞ্চ, টি-টাইম স্ন্যাক এবং ডিনারের মেনুও ঠিক করা আছে। সেই মেনুতে রাখা হয়নি শুকরের মাংস বা পর্ক এবং গোমাংস বা বিফ।
তবে উল্লেখ রয়েছে ‘হালাল মাংসের। আর সেখান থেকেই যত বিতর্কের সূত্রপাত। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে দলে হিন্দু-মুসলিম নির্বিশেষে প্রত্যেকে খেলেন, সেখানে কেন হালাল মাংস রাখা হচ্ছে? ধর্মের নামে এভাবে বিভেদ সৃষ্টি করা উচিত নয় বলেও মত অনেকের।
(ওএস/এসপি/নভেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








