ম্যারাডোনা চলে যাওয়ার এক বছর
স্পোর্টস ডেস্ক : বড্ড অসময়েই চলে গেলেন ফুটবল জাদুকর দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। ঠিক এক বছর আগে, আজকের এই দিনে। ২০২০ সালের ২৫ নভেম্বর নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ফুটবল দুনিয়ায় অবিসংবাদিত এই সম্রাট।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুর মাসখানেক আগেই মার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। অপসারণ করা হয়েছিল জমে থাকা রক্ত। ডাক্তাররা বলেছিলেন, শঙ্কামুক্ত।
হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বুয়েন্স আয়ার্সে নিজের বাড়িতেও ফিরে এসেছিলেন তিনি। কিন্তু বাড়িতেই কেউ না থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বিছানার ওপর পড়েছিলেন তিনি। দীর্ঘক্ষণ পর তার কেয়ারটেকার এসে দেখলেন মৃত ম্যারাডোনাকে।
ম্যারাডোনার মৃত্যু নিয়ে যদিও এখনও অনেক রহস্য রয়েছে। ঠিক কি কারণে, কিভাবে মারা গেলেন সেটাও অনেকটাই অস্পষ্ট। যে কারণে অনেককেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এখনও তদন্ত চলমান তার মৃত্যু নিয়ে। আবার মৃত্যুর এক বছর পরও তার নারী কেলেঙ্কারির নানা দিক উঠে আসছে।
ম্যারাডোনার বিদায়ের এই এক ব্ছরে ফুটবল বিশ্বে অনেক কিছুই ঘটে গেছে। সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে আর্জেন্টিনা কোপা আমেরিকার শিরোপা জিতেছে। জীবদ্ধশায় এই একটি শিরোপার জন্য গ্যালারিতে কত যে গলা ফাটিয়েছেন ম্যারাডোনা! ১৯৮৬ সালে তার হাত ধরে বিশ্বকাপ, ১৯৯৩ সালে যে সর্বশেষ কোপা জিতেছিল আর্জেন্টাইনরা, এরপর তো শুধু খালি হাতেই ফিরতে হয়েছিল লা আলবিসেলেস্তেদের।
শেষ পর্যন্ত ২৮ বছর পর শিরোপা মেসিদের হাতে উঠলেও ম্যারাডোনা দেখে যেতে পারেননি। বেঁচে থাকলে হয়তো গ্যালারিতে শিশুর মত লাফাতেন।
এই সময়ের মধ্যে তার প্রিয় শিষ্য লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে দিয়েছেন। যোগ দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোও জুভেন্টাস থেকে ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইডেটে। বেঁচে থাকলে নিশ্চিত মেসি এবং রোনালদোদের নিয়ে মন্তব্য করতে খানিক চিন্তাও করতেন না।
ম্যারাডোনা নেই। তবে, ফুটবল বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তরা তাকে স্মরণে রেখেছেন নানা আয়োজন-অনুষ্ঠানে। ম্যারাডোনা যতটা না আর্জেন্টাইন, তার চেয়েও বেশি যেন নাপোলির।
ইতালিয়ান ক্লাবটি তাদের সর্বশেষ ম্যাচেও মাঠে নেমেছে ম্যারাডোনার ছবি আঁকা জার্সি পরে। আজ নাপোলি স্টেডিয়ামের সামনে বসবে তার পূর্ণ আকৃতির ব্রোঞ্জমূর্তি।
নাপোলি তাদের স্টেডিয়ামেরও নাম বদলে দিয়েছে। সেটি এখন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের সামনে তো ম্যারাডোনার আবক্ষ মূর্তিই শোভা পায়। আর্জেন্টাইন কিংবদন্তির প্রথম মৃত্যুবার্ষিকীতে ইউরোপের অনেক দেশ থেকেই ভক্তরা নেপলসে এসেছে।
নাপোলিটানদের মতো ম্যারাডোনার প্রতি ভালোবাসা দেখাতে পেরেছে আর কারা! সেখানে তার নিত্যনতুন ম্যুরাল হয়। মৃত্যুবার্ষিকীতে আবেগটা এখন আরো বেশিই সেখানে।
গতকালই ‘হ্যান্ড অব গড’ নামে নতুন সিনেমা মুক্তি পেয়েছে তাকে নিয়ে। ইতালিয়ান পরিচালক পাওলো সোরেন্তিনো যেখানে তুলে এনেছেন সেই আশির দশকের নেপলসকে। যেখানে সব রূপকথা লেখা শুরু করেছিলেন ম্যারাডোনা।
নানা বিতর্কিত ঘটনা সামনে আসার পরও ‘ফুটবল রাজপূত্র’কে নিয়ে আবেগে ভাসছে মানুষ। ম্যারাডোনার এই মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আর্জেন্টিনা প্রিমিয়ার লিগে নতুন থিম সং করা হয়েছে তার খেলার সব ভিডিও ক্লিপস দিয়ে। ম্যাচ ডে-তে যেটি দেখানো হবে প্রতিটি মাঠেই। মঙ্গলবার লিগ ম্যাচ শুরুর আগে প্রতিটি দলের খেলোয়াড়রা সম্মান জানিয়েছেন তাকে।
(ওএস/এএস/নভেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








