উইসডেনের বিশ্বসেরা ওয়ানডে দলে সাকিব
স্পোর্টস ডেস্ক : বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের নিয়ে বিশ্বসেরা একাদশ গঠন করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট উইসডেন। যেখানে বিশ্বসেরা ওয়ানডে একাদশে রয়েছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে টেস্ট দলে নেই তিনি।
বিশ্বসেরা এই ওয়ানডে দলের সাকিবকে রাখা হয়েছে ছয় নম্বরে। দলের মূল অলরাউন্ডার হিসেবেই মূলত রাখা হয়েছে তাকে। এখন পর্যন্ত ২১৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৬৬০০ রান করেছেন সাকিব, পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৭৭টি উইকেট।
তাকে দলে নেওয়ার পর মূল্যায়ন জানিয়ে উইসডেন লিখেছে, ‘ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর সাকিব। তার পূর্ণ ক্যারিয়ারের রেকর্ড অসাধারণ। এছাড়া চলতি বছরে বল হাতে মাত্র ১৭.৫২ গড়ে ১৭ উইকেট এবং ব্যাটে প্রায় ৪০ গড়ে রান করেছেন।’
এই দলের ওপেনার হিসেবে রয়েছেন রোহিত শর্মা ও জনি বেয়ারস্টো। ইংলিশ ওপেনারকে দলের উইকেটরক্ষক হিসেবেও ভাবছে উইসডেন। এছাড়া ভারতীয় ব্যাটার লোকেশ রাহুলকেও রাখা হয়েছে আরেক উইকেটরক্ষক হিসেবে।
উইসডেনের বিশ্বসেরা ওয়ানডে দল
রোহিত শর্মা (২২৭ ম্যাচে ৯২০৫ রান, ২৯ সেঞ্চুরি)
জনি বেয়ারস্টো (৮৯ ম্যাচে ৩৪৯৮ রান, ১১ সেঞ্চুরি)
বিরাট কোহলি (২৫৪ ম্যাচে ১২১৬৯ রান)
বাবর আজম (৮৩ ম্যাচে ৩৯৮৫ রান, ১৪ সেঞ্চুরি)
লোকেশ রাহুল (৩৮ ম্যাচে ১৫০৯ রান, ৫ সেঞ্চুরি)
সাকিব আল হাসান (২১৫ ম্যাচে ৬৬০০ রান ও ২৭৭ উইকেট)
ক্রিস ওকস (১০৬ ম্যাচে ১৫৫ উইকেট, ফাইফার ৪টি)
মিচেল স্টার্ক (৯৯ ম্যাচে ১৯৫ উইকেট, ফাইফার ৮টি)
ট্রেন্ট বোল্ট (৯৩ ম্যাচে ১৬৯ উইকেট, ফাইফার ৫টি)
অ্যাডাম জাম্পা (৬৪ ম্যাচে ৯৪ উইকেট)
জাসপ্রিত বুমরাহ (৬৭ ম্যাচে ১০৮ উইকেট, ফাইফার ১টি)
এছাড়া বিশ্বসেরা টেস্ট একাদশও গঠন করেছে উইসডেনের বিশেষজ্ঞ প্যানেল। ওয়ানডে দলের মতো টেস্টের দলেও রয়েছেন ভারতের দুই তারকা খেলোয়াড় রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ। অন্য নয়জনের কেউই ওয়ানডে দলে নেই।
উইসডেনের বিশ্বসেরা টেস্ট দল
রোহিত শর্মা, মার্নাস ল্যাবুশেন, জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, জেমস অ্যান্ডারসন ও জসপ্রিত বুমরাহ।
(ওএস/এসপি/নভেম্বর ২৫, ২০২১)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








